
এবার সবজির বাজার বেশ সস্তায়'ই বলা যায় । যেমন -
২০ টাকা কেজি ফুলকপি, ২৫ টাকা কেজি ছিম, ৩০ টাকায় নতুন আলু...
এরমধ্যে কাঁচা মরিচের দাম অবশ্য আলাদা করে না বললেও চলে,
আর মুলোর কথা বলছিনা; কারণ অনেকেরই বায়ু ত্যাগে সমস্যা আছে
এসব সবজির পাশাপাশি্ বাজারে এবার নতুন কিছু সবজিও পাওয়া যাচ্ছে
যা দেখতে অনেকটা চাল কুমড়োর মতো; সবুজ, মসৃণ এবং সুন্দর,
কেউ কেউ বলছে- না, এগুলো দেখতে একেবারে তাদের প্রিয় শিল্পীর মতো ।
যাইহোক, বাজারে এবার এগুলোও খুব সস্তায় পাওয়া যাচ্ছে...
তবে তা অবশ্যই ভার্চুয়াল মার্কেটে; বিশেষ করে ফেসবুকে
কারণ, ফেসবুকই হলো বর্তমানে সব চেয়ে জনপ্রিয় মার্কেট প্লেস
যেখানে কাপড় খুলেও নিজেকে বিক্রি করা যায়, অনায়াশে ।
সর্বশেষ এডিট : ২৫ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৪২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




