
দু'শ সাতান্ন কলসি জল ঢেলে চিঁড়া ভেজানোর পর
দেখি -
পোকায় খাওয়া দাঁত গুলোও
কী সুন্দর চিবিয়ে চিবিয়ে চিঁড়া খাচ্ছে
আর বলছে, কিভাবে ঝোল গুড় থেকে
চিটে গুলো বাদ দিলে
মিথ্যাকে কত সহজে সত্য বানানো যায়
এবং পরবর্তিতে তার কতটা ফজিলত পাওয়া যায়...
যদিও মধুর রাজ্যে এখন মৌমাছির কোন আতংক নেই
তবু কাকেরা সংসদ বসাতেই আছে
চিঁড়াভেজা পানিতে গোসল দিয়ে
কোকিলের সুরেলা গানকে দীর্ঘায়িত করতে...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।
