
খুব কাছের না হলেও যে মানুষটি একেবারে পরও না
ব্যবসার প্রয়োজনেও তার সাথে যোগাযোগ রাখতে হয় ।
আর যদি তার শরীর খারাপ থাকে, মানে ছোট-খাটো অসুখ
যেমন সর্দি, জ্বর, কাশি, গলাব্যথা, বুকব্যথা...
তাহলে ফোনে কাজের কথা শেষে বলতেই হয় -
আপনার শরীর ভাল আছে তো ?
গতকাল সাক্ষাৎ শেষে এরকমই তার কাছে জানতে চাইলে
সে বলল, অনেক ভাল আছি এখন । এরপর
নিজেকে আরেকটু দায়িত্বশীল দেখাতে গিয়ে বললাম -
বয়স হয়েছে, মাঝে মাঝে শরীর তো একটু-আধটু খারাপ হবেই;
সে আমাকে অবাক করে দিয়ে বলল, সত্তর বছর কোন বয়স হলো ?
আমি তখন আকাশের দিকে চাইলাম;
আবছা আলোয় যখন হাতের রেখাও ভাল মত দেখা যায় না;
আর দেখা গেলেও ভাগ্য ভাল যে, আমি আয়ুরেখা চিনিনা
তাই, মৃত্যুটাকে সব সময় হাতে নিয়েই ঘুরি...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।
