somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সাইন বোর্ড
আশা আছে বলে এখনো স্বপ্ন দেখি, নিজেকে নির্মাণ করার চেষ্টা করি প্রতিনিয়ত...

শুধু অপেক্ষা আর প্রার্থনাতে মেলানো যাচ্ছেনা ভবিষ্যতের হিসেব

১৩ ই এপ্রিল, ২০২০ রাত ৯:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


এই দুঃসময়ে ভাল থাকতে পারাটা খুব কঠিন, তবু কেউ যখন জানতে চায়,আপনি কেমন আছেন, তখন সৌজন্যতার খাতিরে হলেও বলতে হয়, এই তো বেশ ভাল আছি । আসলেই কি আমি বা আমরা সবাই ভাল আছি ?

আজ দেশে শুধু টেস্ট করা রোগীর মধ্যে ১৮২ জন আক্রান্ত হয়েছে, যা গতকাল ছিল ১৩৯ । গতকালের মত আজও মারা গেছে পাঁচ জন । এ সংখ্যা যদি প্রতিদিনই এভাবে বাড়তে থাকে তাহলে মানুষ আর কতদিনই বা ঘরের মধ্যে বন্দী থাকবে ? কারণ শুধু বন্ধী জীবনই তো শেষ কথা নয়, এর সাথে আছে বেঁচে থাকার জন্যে খাদ্য সামগ্রী । সরকার হয়ত সাধ্য অনুযায়ী শেষ পর্যন্ত চেষ্টা করে যাবে, যতটুকু সম্ভব মানুষকে সহায়তা করার । কিন্তু সেই সহায়তার সঠিক বন্টন যদি মানুষের মধ্যে না হয়, তাহলে অসন্তষ বাড়বে এবং একটা পর্যায়ে হয়ত বড় ধরণের বিশৃঙ্খলাও হতে পারে । তাই সরকারী ত্রাণ বন্টনে মাঠ পর্যায়ের ঐ সমস্ত নেতা, পাতিনেতাদের এখনই কঠোর হাতে প্রতিহত করতে হবে ।

আগামীকাল ১লা বৈশাখ, বাংলা নববর্ষ । বছরের দুটি ঈদের মত বাংলা নববর্ষও প্রতি বছর বাঙালির জীবনে বাড়তি আনন্দ নিয়ে আসে । দেশের বেশ কিছু বড়, মাঝারি ও ক্ষুদ্র ব্যবসায়ীরা বাংলা নববর্ষকে সামনে রেখে তাদের ব্যবসার পরিকল্পনা মাথায় রাখে এবং সে মোতাবেক পণ্য উৎপাদন ও সরবরাহের ব্যবস্থা করে । কিন্তু এবার তার কিছুই করা হলোনা, হলোনা বলতে হয়ত অনেকেই পণ্য রেডি রেখেছিল বাজারজাত করার জন্যে, কিন্তু কিছুই পারল না । সামনে রোজার ঈদ, মনে হয় না এ ঈদেও কোন ব্যবসা করা যাবে । আর কোরবানীর ঈদের কথা না হয় আপাতত বাদই রাখলাম ।

সবকিছু মিলিয়ে এটা নিঃসন্দেহে বলা যায়, শুধু দরিদ্র আর নিম্নবিত্ত মানুষ না, সামনে মধ্যবিত্ত, চাকুরীজীবি, মাঝারি ও ক্ষুদ্র ব্যবসায়ী সকলেই বড় ধরণের আর্থিক সংকটের মধ্যে পড়তে যাচ্ছে, হয়ত অনেকেই এর মধ্যে পড়েও গেছে । এখন আল্লাই জানে, সামনে আমাদের কপালে কি আছে, কারণ এই মুহূর্তে মেধা খাটিয়ে কর্ম বা পরিশ্রম করে ভাগ্য ফেরানোর কোন সুযোগ নেই ।

অতএব, আমাদের প্রার্থনা এখন শুধুই সুস্থ্যভাবে বেঁচে থাকা এবং অপেক্ষা করা, যতদিন পর্যন্ত মরণঘাতি করোনাভাইরাস পুরােপুরি নির্মূল না হচ্ছে । কিন্তু তারপরও কি আমাদের শেষ রক্ষা হবে ?



সর্বশেষ এডিট : ১৪ ই এপ্রিল, ২০২০ দুপুর ১২:২৬
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গানটি বন্ধুত্বের, গানটি শান্তির প্রতি ভালোবাসায় সিক্ত

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৪ শে জুন, ২০২৬ ভোর ৪:০০

আমেরিকা ও ইরানের শান্তি চুক্তিকে স্বাগত জানিয়ে এই গানটি বুনেছি, নিজের বেসুরো গলা 'ব্যবহার' করেই।
এবারে কি ভারত - বাংলাদেশ সীমান্তে শান্তির আলো দেখা দেবার কথা?



বন্ধু হে অনেক... ...বাকিটুকু পড়ুন

সে আমার দিকে তাকিয়েছিল || একটা রোমান্টিক গান

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ২৪ শে জুন, ২০২৬ দুপুর ১:৪৪

সে আমার দিকে তাকিয়েছিল
ওওও
বহুবার সে তাকিয়েছিল
আমি ভাবতে চেয়েছি
আমাকে তার ভালো লেগেছিল



সে দেখতে এতটা সুন্দরী
তার উপমা যেন সে নিজেই
মাঝে মাঝে অধরে তার ফুটছিল হাসি
মুগ্ধতায় আমি হারিয়েছিলাম খেই
তখন মিহিসুতোর মতো বৃষ্টিরা... ...বাকিটুকু পড়ুন

“নির্বাচিত সরকার যখন সেনাবাহিনী মাঠে নামায়, গণতন্ত্র তখন নিজের সত্ত্বা নিয়ে চিন্তিত হয়ে পড়ে।”

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৪ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৪



“নির্বাচিত সরকার যখন সেনাবাহিনী মাঠে নামায়, গণতন্ত্র তখন নিজের সত্ত্বা নিয়ে চিন্তিত হয়ে পড়ে।”

এই বক্তব্যের মূল তাৎপর্য নিহিত রয়েছে গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার মৌলিক দর্শনে। গণতন্ত্রের ভিত্তি হলো জনগণের... ...বাকিটুকু পড়ুন

=কিছু গোপন ব্যথা রেখে দিলাম অন্তরে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২৪ শে জুন, ২০২৬ রাত ৯:৪৩



আমার হয়ে থাকুক কিছু
মন কুঠুরির আড়াল হয়ে
দুঃখগুলো যাক না নিরব
একটু করে ক্ষয়ে ক্ষয়ে।

বাড়ুক ব্যথা বুকের গহীন
কেউ না জানুক গোপন থাকুক
ব্যথার কাঁপন উঠুক না হয়;
হেলা বুকে কষ্ট আঁকুক।

যাক না এমন... ...বাকিটুকু পড়ুন

ধর্মের অবমাননা রুখতে গিয়ে নিজের ধর্মকেই ছোট করছেন না তো?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে জুন, ২০২৬ রাত ৩:৩৫


সুনামগঞ্জের তাহিরপুরে ধর্ম অবমাননার আবার একটা ঘটনা ঘটলো। ২৩ জুন ২০২৬। প্রিন্স রায় দীপ্ত নামের পঁচিশ বছরের একটা ছেলে নবীজিকে নিয়ে আপত্তিকর পোস্ট দিয়েছে বলে অভিযোগ উঠেছে। পুলিশ তাকে... ...বাকিটুকু পড়ুন

×