
অখন্ড এই অবসরে অনেকেই অনেক রকম সাজেশন দিচ্ছে
কেউ মুভি দেখতে বলছে, কেউ নাটক দেখতে বলছে, কেউ ঘরে বসে হালকা ব্যায়াম করতে বলছে
কেউ কেউ আবার বই পড়ে সময় পার করার কথাও বলছে
আমি এসব গুলোকেই সাপোর্ট করি, পাশাপাশি
যারা আস্তিক, কিন্তু নিজ ধর্মটাকে ঠিকঠাক মত পালন করিনা
হয়ত অনেকে সবটা জানিও না, তারা
এই সময়টাকে কিছুটা ধর্ম চর্চাতেও ব্যয় করতে পারি
আমি নিজে যেহেতু একজন ইসলাম ধর্মের অনুসারি
তাই আমার ধর্মের কথায়'ই বলব -
নামাজের ভেতর বেশ কিছু সুরা, দোয়া পাঠ করতে হয়
যেগুলো আরবি ভাষাতে হওয়ায় আমাদের জন্যে সেগুলো মুখস্ত ও
মনে রাখাটা একটু কঠিনই; তাই এই সময়ে
আমরা সে দূর্বলতাগুলো কাটিয়ে উঠতে পারি, কারণ
নামাজই হলো একজন মুসলমানের সব চেয়ে বড় পরিচয়;
এ ছাড়া পাপকাজ থেকে দূরে রাখা ও আত্ত্বিক প্রশান্তিও এনে দিতে পারে নামাজ
ধর্মের আর কোন কঠিন আলোচনায় না হয় নাই'ই গেলাম,
পৃথিবীর এই ক্রান্তিলগ্নে, যেখানে চিকিৎসা বিজ্ঞানও এখন পর্যন্ত
করোনাভাইরাসের প্রতিসেধক কোন ওষুধ আবিষ্কারে পুরোপুরি সফল হতে পারেনি
সেখানে মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনায়'ই আমাদের একমাত্র শেষ ভরসা,
একজন আস্তিক হিসেবে, পৃথিবীর এই মহা দূর্দিনে ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

