
# ক্ষুদে কৃমি
কেউ জানেনা ওরা একযোগে কখন কোথা থেকে কিভাবে চলে আসে,
ওষুধওয়ালারাও কী বাটপার
আজ এখানে বলে এক কথা কাল ওখানে বলে আরেক কথা
কথার কোন আগামাথা নাই, হারামজাদা
ফুটপাথ থেকে শুরু করে সব জায়গায় ভাইরাস ছড়াচ্ছে এসব ওষুধওয়ালা,
এরা আবার বিরাট অর্থের যোগান দাতা
সরকার থেকে সব সুবিধা নিচ্ছে
আর এখন বকেয়া বেতন না দিয়ে ঘুরাচ্ছে দিনের পর দিন...
# বড় কৃমি
সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, কিছু ওষুধ রাখতেই হবে খুলে
এখানে, সেখানে, ছড়িয়ে, ছিটিয়ে
ক্ষুদে কৃমির প্রতিশেধক হিসেবে যা এতদিন কাজ হয়নি
তা এবার ব্যাপক পরিসরে উৎপাদন হবে, দীর্ঘমেয়াদে
তুমি ময়মনসিংহ থেকে চলে এসো গাজীপুরে
আর তুমি নারায়নগঞ্জ থেকে মিরপুরে অথবা মহাম্মদপুরে
তারপর এখান থেকে বেরুবে প্রতিটা জেলা শহরে, ভ্রমনে;
দর্শনীয় সব স্থান দেখে যাবে গ্রামে, পটলের জমিতে
পটল তুলিতে...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

