
১/
এখনো বাবা তো বাবা'ই, তিন জন পিপিই পরিহিত স্বাস্থ্যকর্মী দাঁড়িয়ে আছে । আরো আছে নার্স, আয়া, কেয়ারটেকার । কিন্তু করোনা রোগী বলে কেউ তাকে ধরবে না । অথচ রংপুর হাসপাতাল থেকে তাকে নিয়ে আসতে হবে ঢাকায় । অনেক কষ্টে ম্যানেজ করা গেছে একটি এ্যাম্বুলেন্স ।
এক'শ ভাগ করোনা ঝুঁকি থাকার পরও বাবা সন্তানকে কোলে করে জড়িয়ে ধরে নিচে নামাচ্ছে...
২//
এক সন্তান তার বাবাকে করোনা সন্দেহে ফেলে এসেছে নদীর চরে । সংবাদ পেয়ে ওখানকার ইউএনও তাকে উদ্ধার করে নিয়ে এসেছে ।
ধারণা করা হয়, ছেলেও একজন বাবা, ভবিষ্যতে তার সন্তান তাকে কোথায় রেখে আসে - সেটা হয়ত অনেকেই জানব না । কিন্তু এটা নিশ্চিৎ , একদিন তাকে কোথাও ফেলে আসবে, কুকুরের মত ।
৩///
বাবা, এখন করোনাকাল,ঘরের বাইরে যেওনা । মেইন গেটে তালা লাগিয়ে ভাবছি আকাশ-পাতাল । প্রতিদিন পৃথিবীটা একটু একটু করে বদলে যাচ্ছে । ভাবছি, রোগ-শোকের এই মহামারির মধ্যে মানুষ কি অনাহারেও মারা যাবে ? না, আমরা কোন দূর্ভিক্ষের স্বাক্ষী হতে চাই না ।
পৃথিবী আবার পূর্বের অবস্থায় ফিরে আসবে । সব বাবারা সত্যিকারের বাবা হয়ে উঠবে, সন্তানেরা প্রকৃত মানুষ হয়ে উঠবে ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

