
কোন ধর্মীয় যুদ্ধ নয় যে আকাশ থেকে নেমে আসবে ফেরেস্তা
ন্যায়ের পক্ষে,
ওটা ছিল নিছক স্বার্থের লড়াই; কুকুরে কুকুরে যেমন
কামড়া-কামড়ি করে খাবারের জন্যে, তেমনি
বি-বাড়িয়ায়
অনেকগুলো কুকুর
ঘেউ ঘেউ করতে করতেই একটার দিল ঠ্যাং কেটে,
খুব নির্মমভাবে ।
সেই বি-বাড়িয়াতেই কয়দিন পর শুরু হলো একজনের জানাজা,
এবার কিন্তু সত্যি সত্যিই ধর্মীয় অনুভূতি
যদিও এবারও কোন ফেরেস্তা শরীক হলোনা
আসল হাজার হাজার সব মানুষের বাচ্চা
আশ্চর্য, করোনা তাদের একজনকেও ছুঁয়ে দেখল না
সবাই সওয়াব নিয়ে বাড়ি ফিরে গেল নিরাপদে,
তারপর চারিদিকে শুরু হলো মেঘ গুড় গুড়, বিদ্যুতের ঝিলিক, হালকা বৃষ্টি...
কয়দিন পর কি তাহলে আকাশ ভেংগে ঢল নামবে ?
খবরদার, তার আগে কাউকে যেন বলোনা
মন্ত্রীর মায়ের, বাপের কিংবা খালুর জানাজায় এত লোক ক্যান ?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

