
১/
যে মহিলাটি এক'শ আশি টাকা দিয়ে তার মাথার চুল বিক্রি করে
ছেলে ও স্বামীর খাবার যুগিয়েছে,
সে সাভারে থাকত
বহিরাগত বলে কেউ তাকে ত্রাণ দেয়নি
অবশেষে তার মাথার চুল'ই ব্যবস্থা করেছে তাদের খাদ্যের
এরপর কি চোখ, কিডনিও বিক্রি করতে হবে
ক্ষুধার কাছে ?
করোনাও জানেনা, এ সময় সম্ভ্রম ও স্বাধীনতার মূল্য কতখানি !
২//
গবেষণা তো হতেই পারে, পারেনা ?
পারে
এই করোনা কালে কতটা দেশে দুর্ভিক্ষ দেখা দেবে
খাদ্য সংকটে মারা যাবে কতজন শিশু
ইত্যাদি ইত্যাদি...
ওরা তো আর জানেনা আমাদেরও আছে
সাড়ে-চুয়াত্তর ইতিহাস
এখনো কম্বলের তলা থেকে বেরিয়ে আসে কত রঙ-বেরঙের চোর
চাল ও তেলের হিসাব আপাতত না হয় বাদই দাও,
তবু আগামিতে সঠিকভাবে বন্টন হোক ত্রাণের
এই করোনা কালে ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

