
#
অভিনয় জানেনা বলে তাকে পাঠ দেওয়া হয়েছে নর্তকীর
তাই, পায়ে ঘুঙুর বেঁধে সে শুধু নাচে
নাচতে নাচতে পোশাক-আশাক সব খুলে ফ্যালে
একটার পর একটা...
আর তার অন্ধভক্ত, অনুরাগি, প্রেমিক, দিওয়ানারা
একজন একজন করে তেলের শিশি নিয়ে অপেক্ষা করে
হাততালি দেয়, পূর্ণ সম্ভোগে
এভাবে নর্তকী প্রতিদিন দিগম্বর হয়
নিজেকে বিলিয়ে দেয় স্বাভাব-সিদ্ধভাবে
বেচারা সভ্যরা তখন কিছু বলতে পারেনা ইজ্জতের ভয়ে !
#
দুঃসময়ের কথা আর বলো না,
নিজের মত করে চাষ করলেও দেখবে
কিছু ভূমিহীন কৃষক তোমাকে ছবক দিতে আসবে,
সাথে কিছু গরুর রাখালও
হাম্বা হাম্বা করবে
তখন সময় মত মুগুরটাকে শুধু মেলে ধরবে ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

