
শিশুদের মনেও এখন বাবুলগাম দুঃখ, তাই
পটেটো ক্রেক্রার্সে নেই আর ইলু ইলু মন,
কোথায় যেন হারিয়ে গেছে মিল্কি স্টিকে
সেই কফি-মাখা ঠোঁট
আহারে কিন্ডার জয়, খুললেই যে ভেতরে পাওয়া যেত
গাড়ি, লাটিম, পুতুল, পরীর রাজ্য...
সেসব যেন আজ বাক্সবন্দী, ঘরের কোণ
জানালার গ্রিলে চেয়ে থাকে কেবল কিটক্যাট দৃষ্টি...
বন্ধু আমার, হাতটা বাড়িয়ে দেবে ?
ছুঁয়ে দেখ আমার মনের দুঃখ
আর যে ভাল্লাগেনা, দৌড়ে তোমার কাছে যেতে না পারার কষ্ট !
পুনশ্চঃ পৃথিবীর ঘরবন্দী সব মানুষের সাথে মুক্তি পাক কোমলমতি শিশুদের অবাধ ছুটতে না পারার দুঃখ । সূর্যালোকের মতো আবার ছড়িয়ে পড়ুক সব শিশুর মুখের হাসি...
করোনা,তুমি মুক্তি দাও আমাদের, আমাদের শিশুদের !

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

