
যেমন অনেকেই যাচ্ছে, মাছের ড্রামের ভেতর
মুখ লুকিয়ে
উপরে মোটা তাবু খাটিয়ে, ট্রাকের উপর চেপে,
ভেতরে কবরের অন্ধকার
ট্রাক চলছে...
বুকের ভেতর ছলছলে ঢেউ, আমি ভেসে যাচ্ছি
দূরে আরো দূরে...
ঐ তো আমার গ্রাম, মাথাভাঙ্গা নদী
ওপারে সবুজ ফসলের মাঠ,
চেয়ে দ্যাখো মা, আমি চলে এসেছি
আব্বা কোথায় ?
কেউ নেই, কোথাও নেই
এটা তো একাত্তর নয়, পচিশে মার্চের পর অন্ধকার রাত
সবাই পালাচ্ছে, দৌড়-দৌড়-দৌড়...
তবু শরনার্থী আমি, আজ, ঠিক এখনি
পালিয়ে যেতে চাই -
দমবন্ধ এই ঘর ছেড়ে, বিষন্ন এই শহর ছেড়ে
প্রতিদিন শত শত আক্রান্তের সংবাদ না শুনতে
একবার হলেও পালিয়ে যেতে চাই, আমার গ্রামে, সবুজের কাছে ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

