
চোখ বন্ধ করে বসে আছি । মধ্য গঙ্গা ।
ডিঙ্গি নৌকা । মাতাল হাওয়া । এপার-ওপার ।
মেঘলা আকাশ । বৃষ্টির খই । লুটোপুটি ।
দুপুর গড়ে বিকেল । মায়ের ডাক । আব্বার বকুনি ।
লাল চোখ । পিঠের উপর তিনটে বেতের বাড়ি ।
উড়নচন্ডি । এত সময় কেউ নদীতে থাকে ?
চোখ খুলি । জানালার গ্রিল । আবছা আকাশ ।
বিষন্নতা । খবরের শিরোনাম । আবার আতংক ।
মানুষের জটলা । অনবরত হেঁটে যাওয়া ।
টাকার দরকার । ক্ষুধা বাড়ছে । ফ্যাক্টরী কি খুলছে ?
ঐ তো একটা পাবলিক ট্রান্সপোর্ট । দৌড় লাগা ।
সাহায্যে পেট ভরবে না । করিনা মৃত্যুর পরোয়া ।
আক্রান্ত হবো । মরব । ছড়াব । ঘরে-বাইরে ।
মগজে-মননে । চুরিতে-সাধুতে । জীবনে-মরণে ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

