
#
আমার গ্রামও কি তবে ফেঁসে যাচ্ছে ?
দুই দিন আগেও যেখানে না যেতে পারার জন্যে
ছিল জল-তরঙ্গ দুঃখ আর কলসভাঙ্গা ক্ষোভ,
সেই গ্রামের পাশেই এখন পাওয়া গেছে করোনা রোগী;
একজন নয়, কয়েকজন
রাখাল, তুমি কি বাঁশি বাজাইলে ?
এই দিন-দুপুরেও কালসাপ আসল -
নদী, মাঠ, ফসল, চরাচর পেরিয়ে
গ্রামে, একেবারে মাটির কাছে !
#
তুমি গোলপাতার ছাউনি দিয়ে ঘর বানাও
লোকালয় থেকে দূরে, সবুজ বন, লতা-পাতা ঘিরে
আমি আরেকবার যাযাবর হতে চাই,
পর জনমে নয়, এই জনমে ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

