
ক্যামেরা রেডি । ওয়ান-টু-থ্রি । শুরু হলো ধান কাটা
কাস্তে হাতে কৃষক বন্ধু, ধান কাটছে, ঘচা ঘচ...
আহা, এতো শুধু এমপি নয়, জনদরদী চাষা,
সবাই স্লোগান দিল, জয় বাংলা !
এ পর্যন্তই । কাট ।
- স্যার, আমার কাঁচা ধানগুলো এভাবে কেটে ফেললেন ?
- বলিস কি ? এগুলো পাকলে তো সব এক একটা ধানের শীষ হয়ে যাবে, আমি তখন নৌকা পাব কোথায় ?
- তাই বলে কাঁচা ধান কাটা কি ঠিক হলো ?
- হুরমুত, এসব তুই বুঝবি না । মায়ের আদেশ আর আমার পারফরম্যান্স, কাঁচা-পাকা কোন ব্যপার না ।
- স্যার, আমি শুনেছি সরকার বিপদগ্রস্থ্য কৃষকের পাকা ধান কেটে দেওয়ার জন্য বলেছে ।
- তুই ঠিকই শুনেছিস, এখন তোর ধান যদি এতদিনেও না পেকে থাকে তাহলে আমি তো অপেক্ষা করতে পারব না । আমার কাস্তে আছে, ক্যামেরা আছে, লোক-লস্কর আছে, ধান কেটে দিচ্ছি...
এসব কথা শোনার পর হুরমুত আলী আর দাঁড়াতে পারল না, কোন কথা না বলে আকাশের দিকে একবার তাকিয়ে বিড় বিড় করে কি যেন বলতে বলতে চলে গেল ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

