
১/
যারা ঢাকার বাইরে অবস্থান করছে
তাদের আর আসার দরকার নাই
কারণ করোনাকে বলে দেওয়া হয়েছে
এখন যারা ফ্যাক্টরীতে ডিউটি করছে
তাদের থেকে দূরে থাকতে
২//
টেস্টের সাথে সংক্রমণ বাড়ছে
মৃত্যুর সাথে আলিঙ্গন বাড়ছে
অভাবের সাথে ক্ষুধা বাড়ছে
রাস্তা-ঘাটে মুখোশ বাড়ছে
চোরাচালানের তদন্ত বাড়ছে
ধান কাটার ফটোসেশন বাড়ছে
নাস্তিকদের লাফালাফি বাড়ছে
অন্ধ বিশ্বাসীদের গুড়ামি বাড়ছে
এসবের মাঝেও কেউ কেউ
মানবিক হওয়ার চেষ্টা করছে
তবু তোমার-আমার দূরত্ব বাড়ছে...
সর্বশেষ এডিট : ২৯ শে এপ্রিল, ২০২০ রাত ৮:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



