somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সাইন বোর্ড
আশা আছে বলে এখনো স্বপ্ন দেখি, নিজেকে নির্মাণ করার চেষ্টা করি প্রতিনিয়ত...

একটা ভয়ের রাত

৩০ শে এপ্রিল, ২০২০ দুপুর ১২:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ছেলেটা গেট দিয়ে ঢোকার পর জিজ্ঞাসা করলাম, এখন কোথায় থেকে আসলেন ? সে বলল, মসজিদ থেকে তারাবির নামাজ পড়ে । আমার ভয় পাওয়া শুরু হলো, কারণ এই ছেলেটায়'ই মহল্লায় ইন্টারনেটের সংযোগ দেয়, সে সুবাদেই তাকে বিভিন্ন বাড়ি বাড়ি যেতে হয়; এর উপর এখন সে আবার মসজিদ থেকে তারাবির নামাজ পড়ে আসছে । তার মানে মসজিদে এখনো দল বেঁধে তারাবির নামাজ পড়ানো হয় - এটা আমার জানা ছিল না ।

আমি একটা সাবান দিয়ে ছেলেটিকে বললাম, বাইরের ট্যাপ থেকে হাতটা ধুয়ে ফেলুন । সে হাত ধুলো । এখানে বলে রাখা ভাল যে, ছেলেটা মূলত নেটের বিল নিতে এসেছে, যেটা গেটের বাইরে থেকেও আমি তাকে দিতে পারতাম, কিন্তু ওকে বাড়ির ভেতরে নিয়ে আসার একটা কারণ ছিল, ও একটা জটিল ধরণের পাসওয়ার্ড দিয়ে দিবে, যেটা সহজে কেউ ভেংগে ফ্রি নেট ব্যবহার করতে পারবে না । কারণ বেশ কিছুদিন যাবৎ অনেকগুলো পুলাপান বাসার সামনে, আশেপাশে এসে আমার নেট ব্যবহার করছে; এতে করে পরিবেশ যেমন ঝুঁকিপূর্ণ হচ্ছে তেমনি নেটের গতিও কমে যাচ্ছে, স্মুথলি কাজ করা যাচ্ছে না ।

যাইহোক, আমি খুব ভয়ে ভয়ে ছেলেটার হাতে মোবাইল দিলাম, ও মোবাইলে কাজ করতে করতে বেশ কয়েকবার সর্দিযুক্ত নিঃশ্বাস টানলো এবং তার কিছুক্ষণ পর একটা হাঁচি দিল । এবার আমি সত্যি সত্যিই ভয় পেয়ে গিয়ে বললাম, কম্পুটার তো অটো নিয়ে নিবে, টিভিতে কি নতুন পাসওয়ার্ড সেটআপ করতে হবে ? সে বলল, জ্বী । আমি রিমোট দিলাম, ছেলেটি ড্রইং রুমের দরজায় দাঁড়িয়ে পাসওয়ার্ড সেটআপ করতে করতে আরেকবার হাঁচি দিল । এবার আমি রীতিমত আতংকিত হয়ে পড়লাম । ছেলেমেয়ে দুটো এর মধ্যেই দৌড়াদৌড়ি করছে আর গিন্নী আমার দিকে কটমট করে চেয়ে আছে ।

ছেলেটাকে বিদায় দেওয়ার পর যথাসাধ্য সব কিছু জিবানু মুক্ত করার চেষ্টা করলাম । কিন্তু ঐ রাতে আর আমি ঘুমাতে পারলাম না । কিছুক্ষণ পর পরই শুধু মনে হতে লাগল, এই বুঝি আমার গলাব্যথা শুরু হয়ে গেল । যদিও আল্লাহর রহমতে এখন পর্যন্ত আমরা সবাই ভাল এবং সুস্থ্য আছি ।



সর্বশেষ এডিট : ৩০ শে এপ্রিল, ২০২০ দুপুর ১২:৪২
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সাদা নীল জার্সি

লিখেছেন আলমগীর সরকার লিটন, ২৩ শে জুন, ২০২৬ সকাল ১১:৪২


গায়ে ভাই রে সাদা নীল জার্সি
গন্ধ বাতাসে উম্মুখ হয়ে আছি;
কখন হবে- কণ্ঠ নালীর মিছিল-
তারপর- তারপর- সজোরে কিক
গোল- গোল শব্দটা আনন্দ মুখর!
আমার জার্সির রঙগুলো আত্মহারা
রাতজাগা পাগলাপাড়া ফুটবল খেলা
নয়ন জলে টলমলে- স্মৃতির... ...বাকিটুকু পড়ুন

বাইরে এসো

লিখেছেন সেজুতি_শিপু, ২৩ শে জুন, ২০২৬ সকাল ১১:৪৬

এসো, বৃত্তবদ্ধ খাঁচা ছেড়ে বাইরে এসো,
কল্পনাতীত উদাত্ত আকাশে চোখ পেতে
দুজনে বসি ঘাস গালিচাতে আজ পাশাপাশি ,
দেখ, পুস্প-ফলে বৃক্ষদের একাগ্র তপস্যা
দেখ, পূর্নিমাকে অর্থ দেয় বিপরীত অমাবশ্যা ।

দেখ, সাপ ও... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ও তাঁর মন্ত্রীবর্গের দেশবাসীর কাছে ক্ষমা চাওয়া উচিত নয় কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৩ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৪৪

"হে কাবা! তুমি কতই না উত্তম, তোমার সুঘ্রাণ কতই না চমৎকার! তোমার মর্যাদা কতই না মহান! তবে সেই সত্তার শপথ, যাঁর হাতে মুহাম্মদের প্রাণ! নিশ্চয়ই আল্লাহর কাছে একজন মুমিনের জান,... ...বাকিটুকু পড়ুন

স্পর্শে_ _ _ _ _

লিখেছেন মায়াস্পর্শ, ২৩ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৭:০০

-কি পাও আমার মাঝে ?
-দুটি চোখ।
যেখানে আমার সর্বসুখ নিহিত,
ছমছমে সন্ধ্যা, ভয় জাগানিয়া অন্ধকার রাত,
এসব বৃথা হয়ে যায়,
তোমার একটি ছোঁয়ায়।
তোমার চোখের একটি পলক, আমার হাজার বছর,
আর কি... ...বাকিটুকু পড়ুন

বেসুরো গলায় গান গাওয়ার অপরাধে

লিখেছেন মাহদী হাসান শিহাব, ২৩ শে জুন, ২০২৬ রাত ৯:০৯


ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলা বিভাগের অধ্যাপক চৌধুরী মো. তাশরিক-ই-হাবিবকে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে

যে কোন সিদ্ধান্ত নেওয়ার সময় পপুলিস্ট দিক ও ন্যায়বিচারের দিক উভয়ই খেয়াল রাখতে... ...বাকিটুকু পড়ুন

×