
১/
এই মেঘলা আকাশ, দিন শেষে এই হাওয়ার রাত
হয়ত আরো উপভোগ্য হতে পারত
তোমার একটুখানি উষ্ণতায়
বুকের খামখেয়ালি নদীতে, চোখ বন্ধ করে
ঝাপিয়ে পড়তাম আরেকবার
তারপর সারারাত সাঁতার কেটে কেটে
রাত শেষে হয়ে যেতাম বেওয়ারিশ লাশ ।
তুমি আমাকে চিনোনা, কেউ ছুঁয়ে দ্যাখেনা আমাকে,
আমার আবাস তখন শুধু আকাশ আর আকাশ...
জানো, আমার এই করোনা করোনা আর ভাল্লাগেনা !
২//
চোখ খুলেই দেখি ঝলমলে রোদ
গতকাল রাতে আমাকে যেখানে নামিয়ে দিয়ে গিয়েছিল একটি এ্যাম্বুলেন্স
আমি সেখানেই এখনো ঠাই বসে আছি
সারারাত কোন ডাক্তার, নার্স কিংবা কোন কেয়ারটেকার আমাকে নিতে আসেনি
ভাবছি এখনি একটা সিএনজি ধরে বাসায় ফিরব
এর মধ্যেই ফোনে তুমি আমাকে গুড মর্নিং জানালে ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

