
কেউ ধরেনি, ধরলে যদি আক্রান্ত হয়ে যাই ?
মা একাই নিয়ে যায় তার সন্তানকে, কবর দিতে ।
ছেলেটি মারা গেছে করোনা উপসর্গে
টেস্ট রিপোর্ট আসতে আসতে আরো কত লাশ এভাবে হয়ে যাবে অচ্ছুৎ,
কে জানে !
# না মহামারি

মহামারি নয়, তবু কিছু লাশ
এভাবেই পড়ে থাকে হাসপাতালের করিডোরে, এখানে সেখানে;
আপন জনেরা কেউ আসেনি, আসবেনা
এদের সৎকারে
এদের জানাজায় অংশগ্রহণ করবে পৃথিবীর ভারি বাতাস
তবু কিছু মুখ লুকিয়ে লুকিয়ে কাঁদবে দূরে, দরজা বন্ধ করে
মানুষ না জানলেও জানে বিধাতা, তোমরা কত অসহায় !

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

