
দীর্ঘ খরার পর একটানা বৃষ্টি, রাত শেষে মনে হচ্ছে
ধুয়ে-মুছে গেছে সব আবর্জণা
সকাল থেকে চলছে থেমে থেমে ব্যাঙের ডাক
তুমি ছাদ-বাগানের মেয়ে
এখনো গাছের পরিচর্জার চেয়ে তাকিয়ে থাকতে পছন্দ করো
দূরের জানালায়
পৃথিবীর গভীর অসুখে যখন বৈরাগীরাও ঘরে ঢোকে
আর দু'মুঠো ভাতের জন্যে জীবনের ঝুঁকি নিয়ে ঢাকা আসে
নিম্ন আয়ের মানুষ
প্রতিটা প্রবেশ মুখে তখন পেট্রোলিং করে প্রশাসন
যৌক্তিক কারণ দেখিয়ে করো ঢাকা প্রবেশ,
বুড়িমা বলে, বাবা দ্যাশে থাইকা খামু কি ? আমারে যাইতে দাও
ওদিকে ১লা মে-তে কারা যেন শ্লোগান দেয় -
দুনিয়ার মজদুর, এক হও এক হও...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

