
এভাবে আসেনি আগে
হলুদ চোখে নির্ঘুম অন্ধকারে, দুঃস্বপ্নের রাতে ।
সকাল হলেই যেমন গিন্নীর তাড়া ছিল, এখনি বাজারে যাও
চর্বিওয়ালা ইলিশ নিবে, নদীর পাবদা, শিংমাছ,
গলদা চিংড়ি, দেশী মুরগি আর খাসির মাংস
খবরদার, রােজার মাসে গরুর মাংস একদম খাওয়া যাবেনা
কাঁঠালের মোচাতে সেসব আজ শুধুই হা-পিত্যেশ
গোঁফে তেল দিয়েও এখন আর পাওয়া যাবেনা কাঁঠাল,
ঘরে যা আছে, তা দিয়েই বরং ইফতারি বানাও
ছোলা কিনতেও বাজারে যাওয়া যাবেনা;
দিন-দুনিয়া আজ সব করোনা আর করোনা !
পারলে জিহবাকে বন্ধক দাও হে ঐ দরিদ্র মানুষের কাছে
যারা সারা বছরই রোজা রাখে অভুক্ত থেকে,
জেনে নাও এবার প্রকৃত রোজাদার কে ?
আর অপেক্ষা করতে থাকো চক বাজারের ইফতারে
নান্না অথবা হাজির বিরিয়ানিতে কিংবা মামা হালিমে
যদি কখনো আবার সুদিন ফিরে আসে ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

