
১/
ব্যপারাটা অনেকটা এরকমই, তুমি ফসল ফলালেই ওরা আসবে
শুধু মিয়ানমার, ইন্ডিয়া থেকে নয়; সারা পৃথিবী থেকে
এসে যোগ দেবে এখানে
তারপর খাওয়া শুরু করবে, খেয়ে খেয়ে বংশ বিস্তার করবে;
একে একে নষ্ট করে দেবে তোমার ফসল, চিন্তা, চেতনা...
তুমি তখন লাটিমের মতো ঘুরবে আর ভাববে -
শালা এতো দেখছি সত্যিই পঙ্গোপাল রে,
এগুলোকে এখন দমন করা যায় কিভাবে ?
আমাদের কৃষিবীদরা কী যে করে !
২//
চেতনায় ঠাসা পকেট, নগদে নগদ;
এই করোনা কালেও বেশ উর্ধ্বমুখী বাজার...
তুমি ফুল গাছে পানি দিয়ে রাতে ঘুমাতে গেছ,
সকালে সব তছনছ !
এখনো রাজাকার এবং মুক্তিযোদ্ধা তৈরী হয় একই কারখানায় ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

