somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গোল্ডেন-জুবলি ২০২১ এবং আমার ঢাকা :: প্রসঙ্গ ৩রা জুলাই

৩০ শে জুন, ২০১১ রাত ৯:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মনেকরি আজ ১৬ই ডিসেম্বর ২০২১, বাংলাদেশের স্বাধীনতার গোল্ডেন-জুবলি। আজ থেকে ৫০ বৎসর পুর্বে এক রঙ্গিন ভবিষ্যতের স্বপ্ন নিয়ে যাত্রা শুরু করেছিল একটি দেশ । সেই স্বপ্নের কতটুকু আজ বাস্তব???!‼
এখন আসুন কল্পনা করি এমন একটা শহরের যেখানে নেয় কোন গ্যাস, নেই কোন বিদ্যুৎ । এমন শহর ও কি সম্ভব??‼ আমাকে পাগল বলার আগে একটু ভাবুন।
কি হবে ঐ সব বড়-বড় শিল্প প্রতিষ্ঠানের, যার মালিকেরা আজ মনের সুখে বাস করতেছে বড়-বড় ঐসব অট্টালিকাই। তাদেরকেও বলি, আজ একটু ভাবুন।
দেশের সাত-পাঁচে আমাদের কোন হাত নেয় বলে যারা হাত গুটিয়ে বসে আছেন, আপনাদের ভবিষ্যত কোন পথে?? তাদেরকেও বলি প্লিজ আজ একটু ভাবুন।
এইবার আসি মূল আলোচনায়। আমরা মাঝে-মাঝেই ভুলে যাই যে, দেশ আর আমাদের ভবিষ্যত একই সুতায় বাঁধা। Energy Banglaর দেওয়া তথ্য অনুযায়ী বাংলাদেশে যে পরিমান গ্যাস রিজার্ভ আছে তা ২০১৫ সালের মধ্যে শেষ হয়ে যাবে! তারপর কি হবে?? যাদের আমাদের দেশের শিল্প-প্রতিষ্ঠান সম্বন্ধে ক্ষুদ্র পরিমাণও ধারণা আছে তারা নিশ্চয় জানেন আমাদের দেশের বেশীরভাগ শিল্প প্রতিষ্ঠানই গ্যাস নির্ভর। যেমন, আমাদের সার-কারখানাগুলোর কথাই চিন্তা করুন। এখনই যার অনেকগুলোতেই চাহিদা অনুযায়ী গ্যাস সাপ্লাই করা সম্ভব হচ্ছে না। যার ফলে উৎপাদন যাচ্ছে কমে, কৃষকরা পাচ্ছেনা তাদের চাহিদা অনুযায়ী সার। ফলে শষ্য-উৎপাদন খরচ যাচ্ছে বেড়ে, অনেকটা চেইন রি-একশনের মতো। এইরকম হাজারটা উদাহরণ দেওয়া সম্ভব। গ্যাস না থাকলে ঐসব শিল্প প্রতিষ্ঠানগুলোর কি হবে??‼ কোথায় যাবে আমাদের অর্থনীতি?? কোথায় যাবে আমাদের উৎপাদন ব্যবস্থা। এখনই সময় ভাবুন ।
এইবার আসি আমাদের আম-জনতাদের প্রেক্ষাপটে বিশেষ করে এই ঢাকাবাসীদের প্রসঙ্গে। কি হবে তাদের(আমাদের) যারা এই বৃষ্টির দিনে মনের সুখে হয়তো গ্যাসের-চুলায় ভেজা কাপড় শোকাচ্ছেন কিন্তু আর কিছুদিন পর যখন রান্না করার জন্য ও গ্যাস পাবেন না‼ আর এই শহরে রান্নার জন্য গ্যাসের বিকল্প জ্বালানি হিসাবে কিছু কল্পনা আপনারা করতে পেরেছেন কি না জানি না তবে আমি খুঁজে পায়নি।
আর যারা গ্যাসের বিকপ্ল শক্তি হিসাবে বিদ্যুৎ নিয়ে চিল্লাপালা করতে চান তাদেরকে বলি, গ্যাসের চূলার বিকল্প হিসাবে আপনি নিশ্চয় হিটারের পরামর্শ দেবেন না‼ এখন তাহলে চিন্তা করে দেখুন শিল্প প্রতিষ্ঠানে গ্যাসের বিকল্প হিসাবে ইলেক্ট্রিসিটিকে ভাবাটা কতোটা বোকামি। আর যারা কয়লার কথা ভাবতে শুরু করেছেন তাদেরকে আমি সেই মান্ধাতার আমলের স্বপ্ন থেকে জাগিয়ে তোলার কোন ইচ্ছায় আমার নেয় ।
তবে আজ হোক আর কাল হোক জাগতে আমাদের হবেই। প্রয়োজন আমাদের তাই ভবিষ্যতের এই অনিশ্চয়তা থেকে মুক্তির আন্দোলন আমাদের সবার। এই দেশ আমাদের, এই দেশেই থাকতে হবে আমাদের। সুন্দর ভবিষ্যতের নিশ্চয়তা না থাক অদূর ভবিষ্যতের নিশ্চিত গাঢ় অন্ধকার থেকে মুক্তির চেষ্টা আমরা করতেই পারি। কিছু মানুষ তাদের সুইস ব্যাংকে তাদের ভবিষ্যতকে নিশ্চিত রেখে পুরা একটা দেশের ভবিষ্যতকে অনিশ্চয়তার পথে ঠেলে দিবে সেইটা আমরা দেশের শিক্ষিত এবং সচেতন মানুষ হিসাবে কিছুতেই মেনে নিতে পারি না।
যে দেশে বাৎসরিক বাজেট প্রায় পৌনে দুই লক্ষ কোটি টাকা সেই দেশে খনিজ সম্পদ অনুসন্ধান ও উত্তোলনের জন্য কিছু টাকা কি বেশী বরাদ্দ দেওয়া যায়না ??‼
আর যে কখনো নিজের পায়ে দাড়ানোর চেষ্টা না করে পারবনা বলে বসে থাকে সে কখনই হাটতে পারে না! কাজেই আমরা চেষ্টা করতে পারি, উত্তোলন করতে পারা আর না পারা সেটা পরের বিষয়। তাই বলেতো আমরা গাধার মতো আমাদের নিজেদের সম্পদ অন্যদের হাতে তুলে দিতে পারি না!!
কনকো-ফিলিপসের সঙ্গে চুক্তি বিষয়ে অনেক পোষ্ট হয়েছে তাই এই বিষয়ে নতুন করে কিছু বললাম না।
তাই আসুন সমাজ-সচেতন টোকাই সম্প্রদায়ের ডাকা ৩রা জুলাই এই হরতালকে আমরা সফল করে তুলি।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

×