somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

Qubee'র জোচ্চুরীর ব্যাপারে সাবধান বাংলালায়নের ব্যপারে কেউ তথ্য দিতে পারেন?

২০ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

Qubee'র জোচ্চুরীর ব্যাপারে সাবধান
বাংলালায়নের ব্যপারে কেউ তথ্য দিতে পারেন?

ISN এর পর যখন থেকে Grameen CyberNet ISP দিয়ে আসছে তখন থেকে নেট ব্যবহার করছি। এরপর প্রশিকা ব্যবহার করলাম কিছুদিন। ততদিনে প্রতিটি অফিসেই ব্রডব্যান্ড পেয়েছি। অবশেষে নিলাম Zoom Ultra। বহুদিন সেটা চালালাম। কিন্তু তার আর কোন উন্নতি হোলনা। যতদিন গেল তত অধঃপতনই হতে থাকলো।

অবশেষে সেটাও ফেলে দিয়ে ধরলাম Qubee। সেবার মান চলনসই। ঠিক করলাম নতুন PC তে Windows 8.1 দিয়ে সেটাতে Qubee চালাবো।

এখানেই বাধলো গোল। ডংগল SDK error দেখালো। ওয়েবে খুঁজলাম। সেখানে কেবল বিভিন্ন বিজ্ঞাপণ। পৃথিবীর সমস্ত কোম্পাণী ওয়েবের মাধ্যমেই ড্রাইভার সংক্রান্ত সেবা দিয়ে থাকে। আট বছর আগে জাপান থেকে কেনা Nikon ক্যামেরার ড্রাইভারও তারা ঠিকঠাক মত আপডেট করে যাচ্ছে। তবে এটা ডিজিটাল দেশ। এখানে ওয়েবসাইটে সে ধরণের কিছু নেই। চটকদার বিজ্ঞাপণ, Sometimes Everybody Wins জাতীয় হাস্যকর কিছু কথা। দরিদ্রদের জন্য একহাজার টাকার কি এক ডিসকাউন্ট। গেলাম উত্তরা কাস্টমার কেয়ারে। আমার অ্যাকাউন্ট নং আর সেলফোন নাম্বার রেখে বলা হোল “Our expert engineer will contact you soon in person and solve the issue once and for all”। বড় আশাণ্বিত হয়ে অপেক্ষা করলাম কিছুদিন। হায়! কাকস্য পরিবেদনা!

অবশেষে কর্মস্থল মতিঝিলের কাছাকাছি Qubee কাস্টমার কেয়ারে যোগাযোগ করলাম। প্রথমে একটু ভাব দেখানোর চেষ্টা হোল। যাহোক সেটাকে গোণায় ধরলাম না। অবশেষে একই আশ্বাসবাণী শুনতে হোল - “Our learned engineer will contact you in no time”। আবারো কিছুদিন গেলো।

অবশেষে Qubee'র কাস্টমার কেয়ারে ফোন করলাম। সুকন্ঠী ফোনে পুরো ব্যাপারটি শুনে সময় ও তারিখসহ ইঞ্জিনিয়ারের নাম জানালেন। আমিও আবার আশায় বুক বাধলাম।

আফসোস। কিছুক্ষণ পর উনি আবার ফোনব্যাক করলেন। জানালেন Windows 8.1 এর ক্ষেত্রে তাদের কাছে কোন সমাধান নেই। হয় আমাকে OS ডাউনগ্রেড করতে হবে, নচেৎ পয়সা খরচ করে ডংগল বদল করতে হবে। অর্থাৎ তাদের কিছুই করার নেই, এই ব্যর্থতাটিই কেবল তিনি আমাকে ইনফর্ম করলেন।

হায়রে বাংলাদেশের গ্রাহকসেবা। সামান্য একটা ড্রাইভার আপডেট করতেও আমরা অপারগ। প্রথমেই আনা হয় সবচে বাজে মানের কতগুলো জিনিস। সেগুলোকেই আমাদের মত ছাগল গ্রাহকদের পয়সা খরচ করে কিনতে হয়। এরপর আবার মাত্র কয়েকদিন গেলেই সেটা বাতিল হয়ে যায়। চায়না থেকে সরবরাহকৃত ড্রাইভারে নাকি ব্যাপারটার সুরাহা হয়না। ওনাদের learned, expert engineers দের বিদ্যায়ও সেটা কুলোয়না।

Qubee থেকে মাঝে মাঝে বিরক্তিকর SMS পাঠানো হোত, দু'চারশ টাকার ডিসকাউন্টের ব্যাপারে। একবার বিরক্ত হয়ে পাল্টা SMS পাঠিয়ে ছিলাম - “Look, I'm not a beggar, nor a poor person. Therefore stop sending these stupid offers. Just ensure what I'm entitled. I'll be happy”।

যাহোক, যে সমস্ত পুরোনা ব্যবহারকারী ব্লগার উইন্ডোজ ৮.১ ব্যবহার করতে চাচ্ছেন, তাদের জন্য Qubee জোচ্চুরীর ফাঁদ পেতেছে; এ সুযোগে যেন তাদের নতুন মডেম কিছু বিক্রী হয়ে যায়। ব্যাপারটা জানিয়ে রাখলাম।

বাংলার সিংহের ব্যাপারে কেউ কোন তথ্য দিতে পারেন? লাড্ডু যখন খাচ্ছি, তখন দিল্লী আগ্রা সবই নাহয় চেখে দেখি। শেষে নাহয় টেলিটকের 3G ও ট্রাই করবো!
সর্বশেষ এডিট : ২০ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৪৬
১০টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

লিখেছেন নাহল তরকারি, ০৮ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৬



বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

জেমস টালারিকো - আমাদের সময়ের মহাত্মা গান্ধীর প্রতিচ্ছবি!

লিখেছেন শ্রাবণধারা, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪১


ইসরায়েলি বাহিনী যখন গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল, তখন নেতানিয়াহু তার বাহিনীকে গণহত্যায় উদ্বুদ্ধ করতে বাইবেলের এই লাইনগুলো পড়ে শোনান: "এখন যাও, আমালেককে আক্রমণ করো এবং তাদের যা কিছু... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

×