somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

"বিস্মৃতি"

২৪ শে মার্চ, ২০২৫ বিকাল ৪:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


সে যে আজ কোথা হারিয়ে গিয়েছে, আঁধার ছেয়েছে ঘনঘোর কালো;
চাঁদ নেই তারকারাজিও উধাও, নেই জ্বলে কোথা টিমটিমে আলো!
সে যে জানে শত হৃদয়ের কথা, মায়াজালে ঘেরা হাজার স্মৃতি!
কত দিন কত রাতের প্রহর কেটেছে, সাক্ষী শুক্লাতিথি!

'কিছু মানুষকে মনে রাখার কোনো অর্থ নেই; আর আমি সেই মানুষগুলোরই একজন।'

যারা অতি সহজেই সবকিছু ভুলে যেতে পারে তারা তাদের কোনো দুঃখ নেই। সব, ব্যথা, যন্ত্রণা, কষ্ট, স্মৃতির আঁচড় থেকে মুছে গেলে জীবন শান্তিময়।
পৃথিবীতে ভুলোমনা মানুষের কমতি নেই। অনেক ভুলোমনা মানুষ আছে যারা কখন কোথায় কোন জিনিস রাখে একটু পরেই তা ভুলে যায়। তখন পাগলের মতো খুঁজতে থাকে। হয়ত আঁতিপাঁতি করে গামছা খুঁজছে, পরে দেখা গেল গামছা তার কাঁধেই ঝুলছে। হয়ত চশমা খুঁজতে গিয়ে ঘরের সবকিছু তছনছ করে ফেলছে, পরে দেখা গেল চশমাটা তার কপালের ওপর শোভা পাচ্ছে। কখন যেন ঠেলে কপালের ওপর তুলে দিয়েছিল।
এসব ভুলোমনা মানুষ একদিক দিয়ে ভালোই আছে। কারণ, কিছুক্ষণ আগে কী করেছিল একটু পরেই তা বিস্মৃত হয়ে যাচ্ছে। আর এই সামান্য জিনিস ভুলে যাওয়া মানে জগতের সবকিছু ভুলে যাওয়া। টেনশন, প্যারা কোনোকিছুই তখন মাথার ওপর বোঝা হয়ে চেপে থাকার সুযোগ পায় না।
ঠিক এভাবেই মাঝেমধ্যে পৃথিবীর সবকিছু ভুলে, মাথা থেকে সব ঝেড়ে ফেলে সময় কাটানোর জন্য হা-পিত্যেশ করি। চেষ্টা করি অতীতের সবকিছু ভুলে যেতে। সব যন্ত্রণা, কষ্ট, দুঃখ এসব চিরতরে ভুলে যাওয়ার চেষ্টা অনবরত কসরত থাকি। কিন্তু চেষ্টা করলেই কি সব হয়? দেখা গেল অনেক চেষ্টা করে কিছু জিনিস প্রায় ভুলেই গেছি, হঠাৎ করেই পরিচিত কোনো ঘটনা, দৃশ্য বা অন্য কোনো জিনিস সামনে উপস্থিত হয়ে অতীতের কিছু স্মৃতি জাগিয়ে তুলছে। তখন হুড়মুড় করে আবার সব মনে পড়ে যাচ্ছে। আরে বাবা! আমি তো সব ভুলেই গেছি, মন থেকে ঝেড়ে ফেলে দিয়েছি, কী দরকার আবার সেসব সামনে এনে খামোখা স্মৃতিকাতর করে দেওয়ার?

জীবনটা স্মৃতিবিহীন কাটিয়ে দিতে পারলে খারাপ হতো না, কিন্তু স্মৃতি এমনই এক জিনিস, যাকে হাজার তাড়াতে চাইলেও সহজে ছেড়ে যেতে চায় না।

মনে হয় হুমায়ূন আহমেদ এমনটাই বলেছিলেন-
'ভুলে যেতে পারাই ভাল।
যে মানুষ কোনোকিছু ভুলতে পারে না,
সে শেষ পর্যন্ত পাগল হয়ে যায়।'

ভুলোমনা হওয়ার ধন্বন্তরী ওষুধ আছে কি কারো কাছে?

শেষে Devon Eaton-এর
A Book I’ll never write থেকে কিছু পঙক্তি:

'আমাকে তুমি ভুলে যাবে। এমন নয় যে, খুব দ্রুত বা হঠাৎ করেই ভুলে যাবে। এমনভাবেও নয় যে, একদিন আমি চলে যাব আর তার পরদিন সেখানে একটি খালি জায়গা পড়ে থাকবে। বাস্তব হলো, খুব ধীরে ধীরে তুমি আমার কন্ঠস্বর ভুলে যাবে। আমার মুখচ্ছবি আর তোমার চোখে ভাসবে না। অবশেষে একসময় তুমি বৃষ্টির পূর্বে আকাশে জমা হওয়া মেঘের দিকে তাকিয়ে থাকবে, কিন্তু সে মেঘগুলোর রং কী, তা বুঝতে পারবে না। যদিও সেগুলোর রং দেখতে হবে আমার চোখের মণির মতোই, বাদামী-নীল।
তারপর থেকে তুমি আর কখনই জানবে না যে, আমি সমাপ্তিরেখার মতো অস্পষ্ট আকৃতি নিয়ে জেগে আছি। জেগে আছি সংযোগবিহীন স্মৃতি হয়ে, যেগুলো কখনও কখনও তোমার অতীত স্মৃতির সাথে মিলেমিশে যাবে। আমার মনে হয় সেটাই ভালো হবে। কিছু মানুষকে মনে রাখার কোনো অর্থ নেই; আর আমি সেই মানুষগুলোরই একজন।'
সর্বশেষ এডিট : ২৪ শে মার্চ, ২০২৫ বিকাল ৪:৫৬
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চামড়ার দাম নেই, কিন্তু চামড়ার জুতার দাম আকাশচুম্বী- এই রহস্যের নাম কী?

লিখেছেন জুল ভার্ন, ৩১ শে মে, ২০২৬ সকাল ৮:১৭

চামড়ার দাম নেই, কিন্তু চামড়ার জুতার দাম আকাশচুম্বী- এই রহস্যের নাম কী?

কোরবানির ঈদ এলেই বলা হয়- "চামড়া জাতীয় সম্পদ, চামড়া দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ খাত, চামড়া রপ্তানি করে বৈদেশিক মুদ্রা আয়... ...বাকিটুকু পড়ুন

খেলাফত টিকে থাকা ও প্রতিষ্ঠার পদ্ধতি না মানায় খেলাফত টিকে থাকেনি এবং খেলাফত ফিরে আসেনি

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মে, ২০২৬ সকাল ১১:২৮



সূরাঃ ৩৫ ফাতির, ৪৩ নং আয়াতের অনুবাদ-
৪৩। পৃথিবীতে অহংকার প্রকাশ এবং কূট ষড়যন্ত্রের কারণে (অকল্যাণ)।কূট ষড়যন্ত্র এর আহলকে(এর সাথে সংযুক্ত সকল ব্যক্তি) পরিবেষ্ঠন করে। তবে কি এরা অপেক্ষা করছে পূর্ববর্তীদের... ...বাকিটুকু পড়ুন

সার্ট-প্যান্ট পরা; এদেশের নিকৃষ্ঠ (ষ্ট) ও নির্লজ্জ যত নাগরিক

লিখেছেন সামছুল আলম কচি, ৩১ শে মে, ২০২৬ দুপুর ১২:১৩


(ক) আমি একজন মুসলিম। আমি ভাগ্যে বিশ্বাস করি, যা মহান আল্লাহ আমার জন্য নির্ধারন করে রেখেছেন। তবে মহান আল্লাহ এও বলেছেন; একমাত্র দোয়া-ই মানুষের ভাগ্য বদলে দিতে... ...বাকিটুকু পড়ুন

বনলতা এক্সপ্রেস আজ থামানো হয়েছে, কাল থামানো হবে নাটক, বই, গান, কবিতা- তারপর থামানো হবে চিন্তা।

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ৩১ শে মে, ২০২৬ বিকাল ৩:৪১



বনলতা এক্সপ্রেস আজ থামানো হয়েছে, কাল থামানো হবে নাটক, বই, গান, কবিতা- তারপর থামানো হবে চিন্তা।

সবচেয়ে ভয়ংকর বিষয় হলো, এই ঘটনায় শুধু একটি সিনেমার প্রদর্শনী বন্ধ হয়নি;... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ ক্রিস্টিকে মনে পড়ে

লিখেছেন খায়রুল আহসান, ৩১ শে মে, ২০২৬ বিকাল ৫:৪৬

ক্রিস্টি,
এখন তুমি কেমন আছো, ক্রিস্টি?
কোন ভুবনে বিচরণ করছো তুমি?
কি আছে তোমার মনোলোকে?
কাকে খুঁজে বেড়ায় তোমার দুটো চোখ?
কি ভেবেই বা ক্ষণে ক্ষণে তুমি মুচকি হাসো?

অথচ-
এমনটি তো হওয়ার কথা ছিলনা।
মেধা... ...বাকিটুকু পড়ুন

×