টুকরো পৃথিবীর সীমানায় সীমাহীন মানুষের সুখ আবাস
অনন্ত ভালোলাগা জড়িয়ে থাকে উসুম চাদরে আপন মনে
কণির্য়ার আলো জ্বলে দ্বিধাহীন সীমানা পেরিয়ে অথচ
বেঁধে দেয়া কাঁটাতার পেরুতে দেয় না এক ইঞ্চি জমি।
গর্জে উঠে ভূস্বামীর প্রভূ ভক্ত কুকুর।
আর অনাদী সুখের
সুরতহাল হয় লাশ কাটা ঘরে প্রাণের আনন্দ,
বেঁচে থাকার আকাঙ্খা ঘুমায় চিরতরে।
একবুক বেদনার পরিভাষা ঘিরে থাকে অজানা দৃষ্টিতে।
কে দিয়েছে নির্ধারন করার অধিকার
চিরায়িত পৃথিবী বাঁধার।
হায়রে অহংকারী মানুষ যদি জানতে নিজেকে।
সর্বশেষ এডিট : ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৮:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




