somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রোকসানা লেইস
স্রোতের অজানা টানে সমুদ্র বালিয়াড়ি বেয়ে বোহেমিয়ান- গৃহকোন, জীবন যাপন ফেলে চলে যায়। তুমি দুহাত বাড়িয়ে আলিঙ্গনে বাঁধতে চাও জোছনা গলে হারিয়ে যায় সুখ । আছড়ে পরা ঘূর্ণিজল মনে বাজায় অচেনা সবুজ দিগন্ত ..

শুভকামনা........তোমাদের জন্য হে সাহস

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

৫ ফেরুয়ারী সকালে দেশবাসীকে আনন্দে উদ্দেলিত করে রাজাকারের ফাঁসির রায় হলো না খবরটা দেখে দেশবাসীর সাথে আমারও মন খারাপ হয়ে গেল। স্তব্ধতা আর দীর্ঘ নিঃশ্বাস ঘিরে থাকল।
এক ধরনের প্রহসনতা যেন বিচারে। যে বন্দী নয় তাকে ফাঁসি দেয়া হলো। আর যে বন্দী আছে তাকে দেয়া হলো যাবজ্জীবন কারাদণ্ড! বিচারের রায় কার্যকর করে একটা উপমা উদাহরণ স্থাপন করতে হলো না।
ফাঁসি দেয়া পলাতক আসামী কোন মানবতাবাদী দেশে আশ্রয় নিয়ে বেশ আরামে বাকি জীবন কাটিয়ে দিবে।ফাঁসির দণ্ড ঝুলছে বলে তাকে দেশে পাঠানো হবে না।
যাবজ্জীবন কারাদণ্ড কি স্বশ্রম নাকি শুধুই আরাম আয়েসে জেলে থাকা?
বাংলাদেশের কয়েদিদের দিয়ে কি ধরনের কাজ করানো হয় ঠিক জানা নাই। তবে এমন সাজা প্রাপ্ত রাজাকারদের দিয়ে ব্রিটিশদের মতন যদি কঠিন কাজগুলো করানো হতো! হাতে পায়ে ডাণ্ডা বেড়ি বেঁধে দিয়ে, প্রতিদিন চাপকে চাপকে পিঠের চামড়া তুলে লবন ছিটিয়ে দেয়া হতো তা হলেও কিছুটা মজা বুঝত। যেমন অসংখ্য মানুষকে তারা কষ্ট দিয়েছে। ফাঁসির দড়িতে লটকে একবারে মরার চেয়ে বাকী জনম ধরে প্রতি মুহুর্তে মরত।যাবজ্জীবন হবে আজীবন মৃত্যু পর্যন্ত। কোন দশ মাস হিসাবের জেলের বছর নয়। চৌদ্দো বছরে আজীবন নয়।
তবে আশংকা প্রতি মুহুর্তে তাদের মুক্তি পাবার। তাই এদের ফাঁসি চায় বাংলাদেশের মানুষ।
আমি মানুষের মৃত্যুর পক্ষের মানুষ না হলেও এদের কঠিন শাস্তি বা ফাঁসির পক্ষে। কারণ এরা মানুষ না রাজাকার। আর কেউ যেন রাজাকার হওয়ার আস্পর্ধা না দেখায় বাংলাদেশে তাই এদের এমন কঠিন শাস্তি হওয়া উচিত।
এদের বিচারের এত লম্বা তরিকা এসবও আমার পছন্দ নয়। ওরা যে মানুষ মেরে ছিল উল্লাসে তখন কি এত বিচার বিশ্লেষন করেছিল? জনতা জানে এদের রাজাকার পরিচয় । এদেরকে জনতার হাতে তুলে দেয়া দরকার এদেরকে ফুটবল বানিয়ে খেলার জন্য।
আজ সারা বাংলাদেশে গড়ে তুলেছে ধর্মের আড়ালে তাদের লাঠিয়াল। যারা অর্থের জন্য, ধর্মের জন্য জেহাদের জন্য মারমুখি স্বার্থপর পিশাচ, নব্য রাজাকার। প্রতিটি বাড়ির আঙিনায় একজন শিবির আজ। শুরুতে এরা ছিল গুটি কয়, শীতের সাপের মতন লুকিয়ে ছিল গর্তে। ৭৫ এরপর থেকে গর্ত থেকে বেড়িয়ে মুখোশের আড়ালে আজ বিশাল আকার বিষাক্ত ফনা তুলেছে স্বাধীন বাংলাদেশের বিরুদ্ধে আবার । যাদের সহায়তায় পেয়েছে এতোটা আসকারা তাদেরও বিচার হওয়া দরকার।প্রতিটি বাড়ির রাজাকারকে চিহ্নত করুক পরিবারের লোকজন।
কাল একটা ঝড়ের মতন দিন গেল। কোন কিছু বলা কওয়ার সময় পেলাম না। এর মাঝে জনতার সংগ্রাম শুরু হয়েছে। এমন অনেক উত্তাল মিছিলে সামিল হওয়া ঘটনা মনে পরছে।টানটান উত্তেজনা অনুভব করছি।
বিদেশের মাটিতেও তুষার ঝড়ের মাঝে প্রতিবাদে মানব বন্ধনে রাস্তায় নেমেছিলাম কতবার এদের শাস্তির জন্য। ইসলামিক সেন্টারে সাইদি কে ঢুকতে না দেয়ার জন্য রাস্তায় রাজাকার বিরুধী প্রতিবাদ মুখর সময় মনে পরছে।
প্রজন্ম হৃদয়ের দাবী জানাতে, তাদের ভালোবাসার প্রখর রূপ দেখাতে রাস্তায় নেমে এসেছে দেশ ব্যাপী।
কিন্তু সাথে আশংকা থেকে যাচ্ছে বারবার শত্রুর ঘরে উঠে যাওয়া ফলাফলের । ইতিহাসের ভয়।

প্রজন্ম যারা মুক্তিযুদ্ধ দেখেনি তারা আরেকটি মুক্তিযুদ্ধর জন্য প্রস্তুত এক বুক সাহস হাতে। তারা বিজয়ের পতাকা হাতে ঘরে ফিরুক।কোন রকম বিভ্রান্তি যেন তাদের বিচ্যুত করতে না পারে, নিঃ স্বার্থ ভালোবাসা মানুষের পক্ষ থেকে। সত্যের প্রতিষ্ঠা হোক মুক্তির সূচনা হোক শুভকামনা........তোমাদের জন্য হে সাহস
সর্বশেষ এডিট : ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:০২
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪



সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯


শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

×