somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রোকসানা লেইস
স্রোতের অজানা টানে সমুদ্র বালিয়াড়ি বেয়ে বোহেমিয়ান- গৃহকোন, জীবন যাপন ফেলে চলে যায়। তুমি দুহাত বাড়িয়ে আলিঙ্গনে বাঁধতে চাও জোছনা গলে হারিয়ে যায় সুখ । আছড়ে পরা ঘূর্ণিজল মনে বাজায় অচেনা সবুজ দিগন্ত ..

মেঘলা বিষন্নতার গল্প

২৪ শে মে, ২০১৪ রাত ৩:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনেক কিছু করতে চেয়ে ছিলাম অথচ ঘুম ঘুম দিনের ঘুম চোখের কাতরতা আমাকে ঘুম কাতুরে বিষন্ন করে রাখল আজ সারাদিন। ভীমপলশ্রীর সুর শুনে ভাসছিলাম দূরে দূরে। মনে পড়ছিল, এমনি এক মেঘলা দিনে পেরিয়ে যাচ্ছিলাম, ঘুম নামের এক উঁচু শহর। শহরটা যেন ঘুমিয়ে ছিল, ঘুম নামের সার্থকতা বজায় রেখে। সে ভ্রমণের উপর একটা লেখা আছে অন্য কোন সময় বলব।
সারাদিন ওমে বসে কাটালাম, জানালায় চোখ মেলে আর শুধু পাখিদের দানা খেতে দিলাম কয়েকবার। পাখিগুলো তিনবেলা নিয়ম করে খেতে আসে প্রতিদিন। কোথায় খুঁজবে এই শীতঘুম দিনে খাবার তাই ছড়িয়ে দিলাম ওদের খাবার কয়েকবার উঠে । ওদের চলাফেরায় বিষন্নতা, চঞ্চল পায়ে দূরে যায় খানিক।
আজ সারাদিনের অলস সময় এবং উত্তাপের নীচের পারদে নাচা মনে হচ্ছে, গ্রীষ্ম নয় যেন শীতের দিকে ফিরে যাচ্ছে সময়। এত ম্লান বসন্ত অনেক বছর দেখি নাই। পাতাহীন গাছে ফুলের ঢলে ঢলে পরা ছিল যে বসন্তের বৈশিষ্ট; কেমন শীত বাতাসে থমকে গেছে এবার। ফুল না ফুটিয়েই বসন্ত যাই যাই করছে এবার।
প্রতিবছর চেরী উৎসবের জন্য সপ্তাহে তিন চারদিন ছুটে যেতাম পার্কে। এবছর ইচেছ হলো না এমন ম্লান খুঁড়িয়ে খুঁড়িয়ে ফোটা ফুল দেখতে। অপেক্ষায় ছিলাম গত বছরের মতন জেগে উঠবে আপেল গাছ এবারও।
এক ভোরে দরজা খুলে অবাক হয়ে কাটিয়ে দিব সারাদিন ফুলে ফুলে সেজে উঠা গাছের নীচে। গত বছরও অবাক হয়ে গিয়েছি এক রাতের পরিবর্তন দেখে। গুনগুন মৌমাছির গুঞ্জরণে আর ফুলে ফুলে ছেয়ে যাওয়া একটি গাছ কি অদ্ভুত একটা সকাল নিয়ে এসেছিল। বদলে গিয়েছিল, এক সকাল, দিন। সেদিনটা শুরু হয়ে ছিল এক অবাক করা সকাল দিয়ে, সারাদিন অপরূপ রূপের সাথে কাটিয়ে ছিলাম আপন মনে। এক রাত্তিরে এত্ত ফুল ফুটে উঠল। এক রাত্তিরে এত্ত মৌমাছি এসে গান জুড়ে দিল। প্রকৃতি নির্মোহ হয়ে বিলিয়ে ছিল অফূরন্ত আনন্দ আমাকে, গানে ও সৌন্দর্যে ভুলিয়ে ছিল আমাকে। কয়েকদিন মাতিয়ে রেখেছিল আমাকে তার রূপে ভুলিয়ে, বৃষ্টি এসে পাপড়ি না ঝরিয়ে দেয়া পর্যন্ত।
আবহাওয়া বদলে যাচ্ছে ভীষণ রকম। যার ফল টের পাই বাজারে গেলে। প্রতিটি ফল, সবজীর দাম উপরের দিকে ধেয়ে যাচ্ছে। জীবন যাপনে প্রভাব ফেলছে হয়ত বা সুক্ষ ভাবে আমার। কিন্তু অনেকে ধারে কাছে ভীড়তে পারে না ফল, সবজীর বুঝতে পারি। খরা আর শীতে উৎপাদন কমে গেছে ভয়াবহ ভাবে। আর কিছু মাটির স্বাভাবিক উর্বরতা তো নষ্ট করা হয় প্রতি বছর, অতিরিক্ত কীট নাশক আর পুষ্টি ব্যবহারে। যেমন চিংড়ির আবাদে নষ্ট হয়ে যায় ফসলের মাটি। তাতে কি আমরা চিংড়ি খেতে ভালোবাসি। মাঠের পরে মাঠ না হয় হলো লবনাক্ত।
কি করব আমি এই পরিবর্তনের কথা ভেবে। ইচ্ছে মতন পৃথিবীটাকে ব্যবহার করে তার চেয়ে বেশী, ধ্বংস তো করা হচ্ছে নানা ভাবে।
আজ এই মেঘলা দিনের কথাই ভাবি আমি। আকাশের মেঘ সরে না গেলে ভীষণ রকম উল্কা বৃষ্টি দেখতে পাব না রাতের আঁধারে আজ। যা দেখার অপেক্ষায় ছিলাম আনেক দিন ধরে। সারাদিনের সময়টাকে নষ্ট করে শেষ মেশ ঝকঝকে একটা তারার আকাশ দেখার অপেক্ষায় থাকলাম তবু। অন্ধকারে বাতি নিভিয়ে বসে থাকব আমি খোলা মাঠে আজ রাতে। তারাগুলো ফুলকি হয়ে ঝরবে ঝরবে অবিরাম। আর আমি অবাক হবো প্রকৃতির লীলা খেলায় নতুন করে।


সর্বশেষ এডিট : ২৪ শে মে, ২০১৪ সকাল ৯:৫৫
৪টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তোমার মুখের রেখা আঁকতে চেয়েছি।

লিখেছেন জায়েদ হোসাইন লাকী, ০৬ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০



রাতটি ছিল নিকোটিনে ভেজা
ধোঁয়ার ভেতরে তোমার অবয়ব হঠাৎ উধাও হয়ে গেল
চাঁদ তখন লাল আর ঠিক আমার ফুসফুসের মতোই ক্লান্ত।
তুমি আলো হয়ে রইলে, আমি অবাধ্য আলোর ফসিল

আমি... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - ছোঁয়া

লিখেছেন হুমায়রা হারুন, ০৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৭

আজ বৃষ্টি তাকে প্রথম ছুঁয়েছে। ওর স্পর্শে তার সমস্ত সত্তা যেন হীরের মত স্বচ্ছ স্ফটিকে ছেয়ে গেছে। বৃষ্টি বলেছে, সে আকাশের কাছে গিয়েছিল। মেঘের কাছে... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা কেন কওমী জননী হয়েছিলেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই নভেম্বর, ২০২৬ রাত ২:২৯


আওয়ামী লীগ করেন এমন অনেক মানুষ বিষয়টি নিয়ে অস্বস্তি বোধ করেন। শেখ হাসিনা কেন কওমি জননী উপাধি গ্রহণ করলেন? আসলে সবাই যা বলতে চান,আওয়ামী লীগের রাজনীতি তো এমন... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের চরম দারিদ্র্য নির্মূলে পাঁচ বছর মেয়াদি একটি সমন্বিত নগর পরিকল্পনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৭


প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর

আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১



আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

×