আমাকে খোঁজ না তুমি আবীরের রঙে। অথবা দোলন চাঁপার গন্ধে
যেমন পুরানো কাঠের সিন্দুকের ঝাপ খুলে দাদীমার গোপন সংসার
তুলে নিতে হাতের মুঠোয় চুপিচুপি, পুরানো মেখলা সময়।
কখনও আবারিত জলের ধারার মতন গড়িয়ে যেতে
বুক পকেটে থাকত বকুলের সুবাস, জলের শব্দ, শরীরের নোনা ঘ্রাণ।
বাঁশ বাগনের ফাঁকে চাঁদের উদ্ভাসে পেতে আমার চোখের আদল।
রংধনু আঁচল জড়িয়ে থাকত, মাঠ পেরিয়ে শীত রাত ঘন আলিঙ্গনে।
গোপন অভিসারের মৃদুলা কারুকাজ,
বেফাঁস কথাবার্ত ভালোলাগার বৈরাগী গান পেরুত আদিগন্ত মাঠ
অচেনা ভাষা জোনাকির মতন ধিকিধিকি জ্বলে বুকের শব্দপাঠ।
পিঠ ফিরিয়ে বসে থাকার মতন চোখ চলে গেছে ভিন্ন মুখি এখন।
মুগ্ধতার রেশ, মাঝখানে সরোবর, মাঝখানে অনেক জলরঙ; রঙধনু পেরুনোর পথে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


