শেষবিকেলের আলো গা এলিয়ে আছে ক্লান্তিতে অবশ হয়ে। রোদ্দুর পর্ব তিনের আজ শেষ দিবস। এই উৎসবের ক্লান্তি ফুরাতে কিছু কথামালার আয়োজন হয়েছে। সেখানে সবুজ পাতার বনে বকুল ছড়িয়ে আছে। শিশিরদানা মুক্তহয়ে জড়িয়ে ধরে । হীম বাতাস বয়। চৌকোকাটা ঘরের রোদের কমলা রঙ আলো সোনালী হতে হতে গোলাপী আভায় রঙের টান ধরায়। ঝুপ করে নেমে যায় দিগন্তে। আর উৎসবের আয়োজনে বসা মানুষগুলো হুসহাস কথা বলে। সুর ভাজে পঙতি মালার দীর্ঘ পদাবলীর ছায়াময় আবেশ মাঝে মাঝেই ঝড়ো বাতাসের মতন কেঁপে কেঁপে উঠে।
নীলাঞ্জনার চোখ সৌমেনের ধুসর তারায় মায়ার চাদর বুনে। চারুপাঠের মতন কবিতার বেনুনী টানে বেহাগের বাঁশি হাতে ধিরেন। মৌটুসি নকসিকাটা লাল সবুজ আঁচল টেনে নেয় হীমেল হাওয়ায় আরেকটু জোড়সরো হয়ে। পাশে বসে থাকা স্বপ্নময়ের উত্তাপ চুরি করে ঘন হয়ে।
নিখাদ গলায় হঠাৎ বেহালার ঝরটানে ধ্রুবেস, চন্দনের ঘ্রাণ উঠে সুরঞ্জনার বুকে। রবীন্দ্রনাথ নেমে আসে পূর্ণিমার গলায় ঢেউয়ে ঢেউয়ে আশার সঞ্চার হয় প্রায় নিভ নিভু জীবনে আশামনির। চোখের কোল বেয়ে বয়ে যায় অশ্রুর ধারা ফুপানো গলা মিলিয়ে দেয় পূর্ণিমার সাথে। কোরাস ধ্বনী প্রতিব্ধনীত হয় অনিকেত, সুমন,জাহিদ মিঠু , পদাবলি,স্বর্ণময়ি, নাহিদ, জামির সুরে সুরে। ধীরলয়ে উচচনাদে কেঁপে যায় আকাশে চাঁদকে ছোঁয়ার অভিলাসে।বুকের ভিতর তোলপাড় তুলে। হৃদয়ের সূক্ষ তন্ত্রীগুলো নাচে গোপনে।
এরপর ঠিক কতদিন পরে আবার মাটির মোহনায় মিলিতে হবে কেউ জানে না। বর্ণগন্ধে ভরা এক বিশাল স্যুটকেস হাতে ছড়িয়ে পরছে উত্তরে দক্ষিণে, ঈষানে নৈঋতে । আদিবাসের সময়গুলো সাথে, প্রাচীন জলরাশির শ্যাওলার ঘ্রাণ বুকে। ঝর্ণাধারার শব্দ ধারন করে। ভরে নিয়েছে ঝুড়িতে বাঁশির ব্যঞ্জনা, কত্থকের ছন্দ। অভিমান বিরাগ নৈবিদ্যের মতন ভাসিয়ে দিয়েছে জলে। ওরা সাথে করে নিয়ে যেতে চায় শুধু ভালোবাসার উজ্জ্বলতা সূর্যের টিপ।
খুব ইচ্ছে স্বপ্নের চাবি হাতে র্দূদান্ত ঝঞ্জার মতন নৃত্য করবে হুল্লোর ও সুখের ঢেউয়ে মাতিয়ে দিবে রঙিন করবে পৃথিবী। আকাশকে ডাকবে হাতছানীতে। অথচ বৃষ্টির মতন কান্না ঝরে যাচ্ছে বিষন্নতা গুমরে গুমরে কাঁদছে মেঘ নিনাদ।
পায়ে পায়ে দূর্বাদল মাড়িয়ে প্রথম সূর্যদোয়ের আহ্বানে অনিকেত সময় মহুয়ার ঘ্রাণ, চন্দনার সুর পিছনে রেখে। নতুন ব্যালকুনিতে পা রাখার জন্য এগিয়ে যায় ভালোবাসার গানে তানে।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ২০১৫ ভোর ৫:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




