somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রোকসানা লেইস
স্রোতের অজানা টানে সমুদ্র বালিয়াড়ি বেয়ে বোহেমিয়ান- গৃহকোন, জীবন যাপন ফেলে চলে যায়। তুমি দুহাত বাড়িয়ে আলিঙ্গনে বাঁধতে চাও জোছনা গলে হারিয়ে যায় সুখ । আছড়ে পরা ঘূর্ণিজল মনে বাজায় অচেনা সবুজ দিগন্ত ..

সিদ্ধান্ত এবং শিক্ষা

২৩ শে মার্চ, ২০২০ রাত ২:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


পৃথিবীর সব দেশ যখন লক ডাউন হয়ে যাচ্ছে একটার পর একটা তখন কোন দেশে স্বাভাবিক চলা ফেরা স্কুল, অফিস আদালত, বাজার হাট করছে, চলা ফেরা করছে খুব স্বাভাবিক ভাবে। শুনলে কেমন লাগে। খাইছে এইবার এরা ধরা খাইব এমনই চিন্তা আসে তাই না। কিন্তু না এরা চলছে স্বাভাবিক ভাবে সতর্কতার মাধ্যমে। বাংলাদেশের মতন অসেচতন ভাবে নয়। বা উন্নত বিশ্বের সচেতন প্রোটোকল প্রটেকশনের মাঝেও কিছু অসাবধান অসচতনের দল বেঁধে বাইরে গিয়ে নিয়ম ভাঙ্গার মতন নয়।
দেশ জুড়ে প্রতিটি মানুষ সতর্কতায় চলা ফেরা করছে। স্বাভাবিক জীবন যাপন করছে। দেশটি তাইওয়ান।
কি অবাক কাণ্ড তাই না। চীনের এত কাছের একটা দেশ কি ভাবে স্বাভাবিক জীবন যাপন করতে পারে। পারে কারণ তাদের সরকার জানে কি ভাবে সতর্ক থাকতে হয়। প্রথম চীনে সার্সের মতন রোগ হয়েছে খবর পাওয়ার সাথে সাথে সীমান্ত বন্ধ করে দেয়া হয়েছে। যাতে কেউ রোগ নিয়ে দেশে আসতে না পারে।
মাস্ক, হ্যাণ্ড সেনেটাইজার, গ্লাবস এবং এই সংক্রান্ত যা কিছু প্রয়োজন হতে পারে সব উৎপাদনের জন্য আলাদা ভাবে নির্দেশ দেয়া হয়েছে। লোক সংখ্যার বেশি সরবরাহ মজুদ আছে। একদম নার্সারির বাচ্চাগুলোও, মুখে মাস্ক পরে ক্লাস করছে।
যে যার কাজ করছে সতর্ক অবস্থায় থেকে।
প্রতিটি অফিস, দোকান ব্যাংক যে সব জায়গায় লোক সমাগম হচ্ছে দরজায় দাঁড়িয়ে আছে একজন মেশিন হাতে টেস্ট করেই ঢুকতে দেওয়া হচ্ছে । সাথে হ্যাণ্ড সেনেটাইজার সাজানো আছে পাবলিক প্লেসে। পরিচ্ছন্নতা চলছে।
কোন ভীড়, হুড়াহুড়ি মারামারি নেই। বেশি জিনিস কিনে নেয়ার কোন অনুমোদন নাই কেউ কিনছেও না। সব চলছে স্বাভাবিক।
তারপরও বাইরের কিছু মানুষ থেকে ছড়ানো সংখ্যা হয়েছে এখন ১৬৯ জন। যাদের আলাদা করে রাখা হচ্ছে।

জনগণ যখন সতর্ক থাকে এবং সরকার যখন সঠিক সিদ্ধান্ত দ্রুত নিতে পারে বাচ্চারাও যখন জানে মাস্ক এবং পরিচ্ছন্ন থাকার প্রয়োজনীয়তা, উপকারিতা। তখন সব কিছুই সুন্দর হয় ।



সর্বশেষ এডিট : ২৩ শে মার্চ, ২০২০ রাত ২:৩৫
৪টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শহীদ জননী জাহানারা ইমাম: আপসহীন সংগ্রামের এক জীবন্ত ইশতেহার।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ২৬ শে জুন, ২০২৬ দুপুর ২:০১




​ইতিহাস কেবল বিজয়ীদের খতিয়ান নয়, ইতিহাস মূলত লড়াইয়ের ময়দানে টিকে থাকা কিছু অবিনাশী কণ্ঠস্বরের গল্প। আজ ২৬ জুন। ১৯৯৪ সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগানের এক হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেছিলেন... ...বাকিটুকু পড়ুন

দাওয়াত দিয়েছে

লিখেছেন সাইফুলসাইফসাই, ২৬ শে জুন, ২০২৬ দুপুর ২:২৭

দাওয়াত দিয়েছে
সাইফুল ইসলাম সাঈফ

এক পছন্দের মানুষ দাওয়াত দিয়েছে
তার ‍সুন্দর জেলা দেখার জন্য
আমিও বলেছি চলে আসবো হঠাৎ-
একদিন দেখতে, দেখবো ঘুরে ঘুরে
তার পুরো শহর , তার গ্রাম, তার বাড়ি
বিশেষ করে তাকে,... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ মোহমায়া

লিখেছেন ইসিয়াক, ২৬ শে জুন, ২০২৬ দুপুর ২:৪৬



খরস্রোতা নদীও একসময়
ক্ষীণ নালায় পরিণত হয়
কালের পরিক্রমায়,সময়ের চাহিদায় ।
তবু আশা বেঁধে রাখি।

ফিরবে সব আগের মত
চলবে জীবন অবিরত
কোন একদিন।


হারানো মুহুর্তরা কি সত্যিই  ফিরে আসে?
শত ব্যস্ততায়- মায়ের মত... ...বাকিটুকু পড়ুন

বাঙালি মুসলমান সম্বন্ধে ChatGPT র মূল্যায়ন !

লিখেছেন ঢাকার লোক, ২৬ শে জুন, ২০২৬ রাত ৮:০৯

ChatGPT কে "বাঙালি মুসলমান বনাম প্রকৃত ইসলাম" এর উপর একটা প্রবন্ধ লিখতে বলেছিলাম, কয়েক সেকেন্ডে যা লিখেছে হুবুহু তুলে দিলাম ! আপত্তি থাকলে চ্যাটজিপ্ট দায়ী !!

বাংলার মুসলমান সমাজকে দেখলে... ...বাকিটুকু পড়ুন

মন্তব্যে অনন্য রাজীব নূর

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৬ শে জুন, ২০২৬ রাত ১০:৩২



অনন্য রাজীব নুর মন্তব্য বেলায়
পাওয়া ও দেওয়ায় লক্ষ করে পার
সম্মুখে এগিয়ে চলে গন্তব্যে অপার
প্রতিটি পোষ্টের ক্ষেত্রে তার আছে টান।
মন তার দোলে চলে আনন্দ ভেলায়
ব্লগেতে নিশ্চুপ দেখে পোষ্ট... ...বাকিটুকু পড়ুন

×