somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রোকসানা লেইস
স্রোতের অজানা টানে সমুদ্র বালিয়াড়ি বেয়ে বোহেমিয়ান- গৃহকোন, জীবন যাপন ফেলে চলে যায়। তুমি দুহাত বাড়িয়ে আলিঙ্গনে বাঁধতে চাও জোছনা গলে হারিয়ে যায় সুখ । আছড়ে পরা ঘূর্ণিজল মনে বাজায় অচেনা সবুজ দিগন্ত ..

অকারণ ভোগান্তি

০৮ ই এপ্রিল, ২০২৩ রাত ২:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সময় রাত সাড়ে বারোটা। কিন্তু আমার বাড়িতে সেটা সব সময় সন্ধ্যা রাত। আমরা বেশ আনন্দে গল্প করছিলাম। সাথে চলছিল কিছু কাজ। বেক করার জন্য প্রি হিট হচ্ছে ওভেন। আর শেষ মশলা পাতি দিয়ে ওভেনে দেয়ার জন্য তৈরি করছিলাম বেকিং ট্রে। তখন বিদ্যুৎ চলে গেলো।
বাইরে ঝড় বৃষ্টি নাই । আজ সারাদিন অনেক সুন্দর ছিল আবহাওয়া। মাঝরাতে আকাশে শুক্লপক্ষের চাঁদের জোছনা এখনও মাঠে বিছিয়ে থাকা কিছু বরফের শুভ্রতায় নিজের প্রতিবিম্ব দেখছে মুগ্ধতায়।
এমন সুন্দর রাতে বিদ্যুত চলে যাওয়ার কোন কারন খুঁজে পেলাম না। বাড়ির সব কানেক্শন ঠিকঠাক আছে। হঠাৎ করে কি হলো। মিনিট পাঁচেক পর বিদ্যুৎ আসল কিন্তু সাথে সাথেই আবার চলে গেলো। মেশিনগুলো যেমন ঝলসে উঠলে এই আসা যাওয়ায় তা দেখে ভয়ই পেলাম। সব ফিউজ হয়ে গেলো নাতো আবার।
এবার বিদ্যুৎ গেলো তো গেলোই আর পাত্তা নেই। হাতের কাজগুলো গুছিয়ে রাখলাম মোবাইলের টর্চ জ্বেলে। ঘর ভরতি হয়ে গেলো আলোর বন্যায়। কি যে সুন্দর প্রকৃতির আলো কিন্তু কাজের জন্য এখন সব কাজেই বিদ্যুতের উপর ভরষা করতে হয়।
চাঁদনীর সাথে মিতালী করে গল্প করে কিছু সময় কেটে গেলো অপেক্ষায়।
টুইটারে খবর পাওয়া গেলো প্রকৃতিক বিপর্যয় নয়। গাড়ি চালিয়ে একজন উঠে গেছেন বিদ্যুতের খুঁটির উপর। তাতেই হয়েছে এই বিপর্যয়।
দু তিনটি শহরের মানুষের ঘরে নেমে এসেছে অন্ধকার। বিদ্যুৎ কর্মিরা ছুটে গেছেন ঘটনাস্থলে। কাজ শুরু হয়েছে। তবে কিছুটা সময় তো লাগবেই ঠিক হতে।
এদিকে ঘরে উত্তাপের ব্যারোমিটার দ্রুত নেমে যাচ্ছে নিচে। শীতকাল চলে গেলেও শীত শেষ হয়নি এখনও। যদিও খানিকটা উত্তপ্ত এখন ধরনী। তাও সহনশীল নয় ঘরের উত্তাপ ছাড়া।
বিদ্যুৎহীন সব কাজ বন্ধ। পানির ট্যাঙ্কে যতক্ষণ পানি আছে ব্যবহার করা যাবে তারপর পানিবিহীন হয়ে যাবে বাড়ি। গরমপানিও পাওয়া যাবে না একটু পরে। অতপর লেপের নিচে উষ্ণতায় ঢুকে যাওয়া হলো তাড়াতাড়ি সব কাজ বাদ দিয়ে।
ভোররাতের দিকে বিদ্যুৎ সচল হলো। ঘুমের মধ্যেই নানারকম শব্দ শুনতে পেলাম যন্ত্রপাতির। কিন্তু সাথে নাকে এলো তীব্র গন্ধ কিছু পুড়ে যাওয়ার।
মোক্ষম বস্তুটি পুড়ে গেছে, বিদ্যুতের এই উল্টাপাল্টা ব্যবহারে। অত্যাবশ্যক এই বস্তুটি হিটিং সিস্টেমের মোটর। কি সুন্দর অবস্থা হলো। আমাদের আনন্দ সময়ের। যারা বাড়িতে এসেছিল বেশ কিছুদিন থাকব এক সাথে তারা এই ঠাণ্ডায় কি ভাবে থাকবে তাই সকাল হতে না হতেই তাড়াতাড়ি, ঘর আরো ঠাণ্ডা হওয়ার আগেই চলে গেলো। আর পুরো চারদিন সব কিছু বন্ধ, গুড ফ্রাইডে ইষ্টার মান্ডের লং উইকেন্ডে যত সব কাজ করার পরিকল্পনা ছিল তার অনেকটাই থেমে গেলো আবার। মোটর কেনার সুযোগ নেই চারদিনের আগে।
তারপর সব ঠিক ঠাক হলে স্বাভাবিক জীবন যাত্রা। যদিও অন্য বাড়িতে গিয়ে থাকার আমন্ত্রণ আছে কিন্তু আমার নিজের বাড়িতে থাকতেই সাচ্ছন্দ। সাথে পোর্টেবল হিটারে আমার ঘরের গাছগুলোকেও একটু উষ্ণতা দিতে হবে মাঝে মধ্যে। বসন্তের আভাস পেয়েই কিছু গাছ কি সুন্দর ফুল ফুটিয়ে যাচ্ছে, তাদের দেখাশোনার জন্যও আমার থাকতে হবে বাড়িতে ।
কোথায় কত দূরে একজনের উল্টাপাল্টা গাড়ি চালাবার সাধ হলো মাঝ রাতে তার ভোগান্তি কতজনে কতভাবে ভোগ করছে,।

সর্বশেষ এডিট : ০৮ ই এপ্রিল, ২০২৩ রাত ২:৪০
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ওনাকে দেখা না গেলেও লেজটা ঠিকই দেখতে পাচ্ছি

লিখেছেন আহা রুবন, ০৪ ঠা এপ্রিল, ২০২৬ রাত ৮:০১




তারা চলে গিয়েছেন। আসলে চলে যেতে বাধ্য হয়েছেন। কয়েক দিন পর পর বাংলাদেশকে নতুন করে জন্ম দিতেন—নিজেদের
পশ্চাৎদেশে নিজেরাই তালি বাজিয়ে নিজেরাই নাচতেন!

সংস্কার, বিচার, ফ্যাসিস্ট নির্মূল, উঁচা বাসা-নিচা বাসা (উচ্চ... ...বাকিটুকু পড়ুন

নিখোঁজ সংবাদ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৪ ঠা এপ্রিল, ২০২৬ রাত ১১:৫২



কাজকর্ম, রোজা, ঈদ, ছুটি, গ্রামের বাড়ি - সকল কিছুর পরেও আমি মাঝে মাঝেই ব্লগ পড়ি, পড়ার মতো যা লেখা ব্লগে প্রকাশিত হচ্ছে কম বেশি পড়ি। এখন তেমন হয়তো আর... ...বাকিটুকু পড়ুন

রোগাক্রান্ত সাস্থ্য ব্যাবস্থাপনা

লিখেছেন মোঃ খালিদ সাইফুল্লাহ্‌, ০৫ ই এপ্রিল, ২০২৬ রাত ১২:১৪

বাংলাদেশে স্বাস্থ্যখাতে বরাদ্দ কম—এটা সত্য, কিন্তু শুধু বাজেট বাড়ালেই সমস্যা পুরোপুরি সমাধান হবে না। বরং ব্যবস্থাপনা, স্বচ্ছতা ও জবাবদিহিতা—এই তিনটি জায়গায় শক্তিশালী সংস্কার সবচেয়ে বেশি কার্যকর হতে পারে। নিচে বাস্তবভিত্তিক... ...বাকিটুকু পড়ুন

ভঙ্গুর ভবিষ্যৎ এর ভয় কি আমাদের শিক্ষার্থীদের জীবন কেড়ে নিচ্ছে?

লিখেছেন শরৎ চৌধুরী, ০৫ ই এপ্রিল, ২০২৬ সকাল ১১:১২


আমরা প্রায়ই একটা কথা শুনি—
“ডিপ্রেশন ছিল”, “প্রেশার নিতে পারেনি”, “পারিবারিক সমস্যা ছিল”…


তারপর গল্পটা শেষ।

কিন্তু সত্যি কি এতটাই সহজ?

বাংলাদেশে ২০২৫ সালে অন্তত ৪০৩ জন শিক্ষার্থী আত্মহত্যা করেছে। এর মধ্যে ৭৭... ...বাকিটুকু পড়ুন

মায়েরা ,আপনার শিশুকে টিকা দিন

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৫ ই এপ্রিল, ২০২৬ দুপুর ১:১১


টিকা দান কর্মসূচী আবার শুরু হয়েছে,
মায়েরা আপনার শিশুকে কেন্দ্রে নিয়ে টিকা দিন
এবং সকল টিকা প্রদানের তথ্য সংরক্ষন করুন, যা আপনার সন্তানের
ভবিষ্যৎ জীবন যাপনে কাজে লাগবে ।



(... ...বাকিটুকু পড়ুন

×