somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রিভার্স সাইকোলজি কি?

১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কোন মানুষকে দিয়ে আমার একটা কাজ ভালভাবে করানো দরকার কিংবা আমার মনমত একটা জিনিস ঐ মানুষটার সাথেই সম্পর্কিত
কিংবা সহজ কথায়,
আমি যেটা চাই সেটা হবার জন্য ঐ মানুষটাকেই দরকার।

কিন্তু সমস্যা হল, সেই মানুষটা কোনভাবেই কাজটা করতে রাজি হচ্ছে না বরং উল্টো কাজটাই করছে বা করতে যাচ্ছে, বেকে বসে হাস্যকর অজুহাত দাড় করিয়ে নানাভাবে প্রত্যাখ্যান করছে কিংবা আপনি সন্দেহ করছেন, শেষতক তাকে দিয়ে কাজটা হবে না।

সে ক্ষেত্রে তাকে রাজি করানো বা কাজটা করানোর জন্য একটা বহুল ব্যবহৃত কৌশল আমরা সবাই ব্যবহার করি। এই কৌশলটার নামই রিভার্স সাইকোলজি। এর একটা দাঁত ভাঙা কিন্তু সুন্দর বাংলা নাম দেয়া যায়, "বিপরীতকরণ মনঃপ্রক্রিয়া" :)

নামটা দেখে কি কৌশলটা সম্পর্কে কোন ধারণা পাওয়া যায়? একটু চিন্তা করবার জন্যই নাম আগে দিলাম, ব্যাখ্যায় আসছি এখন!

এই কৌশলটির একটা সহজ, ব্যাপক পরিচিত, সবার দ্বারা ব্যবহৃত একটা উদাহরণ দেই।

'ক' আপনাকে আজ সন্ধ্যায় আসবে বলেছিল। কিন্তু আপনি জানেন, ক আসবে না তার ব্যস্ততার জন্য।
তাই আপনি করলেন কি, আপনার চাওয়া 'ক যেন আসে' তা বাস্তবায়নের জন্য তাকে বললেন আপনার ঠিক বিপরীত চাওয়াটি, 'আরে তুমি আজকে আসবা না আমি জানি, কত কাজ তোমার, সময়টময় পাও না। কি দরকার তোমার আসার, সময় পাইলে আসলে আসবা নাইলে থাক, আইসো না আজকে :( '
এটা শুনে 'ক' ঠিক আপনার কথার বিপরীত কাজ করার প্রাণপণ চেষ্টা করবে! সে হয়তো ঠিকই হাজির হয়ে যাবে আজকে সন্ধ্যায়!

কিন্তু কোন চারিত্রিক বৈশিষ্ট্য থাকলে এখানে 'ক' আসতে রাজি হবে?
১। যদি তার ইগো খুব বেশি থাকে আর আত্মমর্যাদায় বুদ হয়ে থাকে।
২। যদি সে কিছু প্রত্যাখ্যান করে ইচ্ছায় বা অনিচ্ছায়। কোন কথা আপাতভাবে মেনে নেয় না বা মেনে নিতে মনে থাকে না।
৩। যদি বিপরীতমুখি আচরণ বেশি করে, যখন যেটা করার কথা তার বিপরীত কাজ করে।
৪। যদি একটু বেশি প্রতিক্রিয়া দেখায় বা আবেগপ্রবণ হয়ে থাকে।

কেন এটা ঘটবে?
১নং ক্ষেত্রে, 'ক' ইগোয়িস্টিক হইলে চাইবে নিজের ইগোকে বড় করে দেখাতে। আপনি 'ক' কে আসতে মানা করেছেন কিন্তু সে উপস্থিত হয়ে প্রমাণ করবে তার বড়ত্ব। মানে আপনাকে ভুল প্রমাণ করে নিজেকে বড় করে দেখানো আর কি!
২ নং ক্ষেত্রে, 'ক' সাধারণত আপনার কোন চাওয়া গ্রহণ না করে বরঞ্চ প্রত্যাখ্যান করে (ইচ্ছাকৃতভাবে না আসা) বা চাওয়াটুকু করতে 'ক' এর মনে থাকে না (অনিচ্ছাকৃতভাবে না আসা) , তাহলে তার ওপর যদি আপনার বিপরীত চাওয়াটি কিংবা ব্যাপারটি জোরপূর্বক চাপিয়ে দেয়া হয়, তাহলে সে ভবিষ্যৎ এ আপনার চাওয়াটি করতেই আগ্রহি হবে। কারণ আপনার বিপরীত চাওয়াটি তার মনে দাগ কেটে থাকবে তাই দ্বিতীয়বার সে প্রত্যাখ্যান করতে চাইবে না।
৩ নং ক্ষেত্রে, 'ক' কে যা বলা হয় সব সময় তার বিপরীত কাজ করে, তাহলে আপনি তাকে সন্ধ্যায় আসতে না বললে সে অবশ্যই আসবে!
৪ নং ক্ষেত্রে, 'ক' যদি হয় বেশি আবেগি বা মুডি, তাহলে তার মন দ্রুত পরিবর্তনশীল। কাজেই তাদের আবেগকে ব্যবহার করে আপনি তাকে সন্ধ্যায় নিয়ে আসতে পারবেন।

কাদের ওপর এই প্রক্রিয়া খাটে না?
যারা সহজে সব মেনে নেয়, কোন তর্ক ছাড়াই সব ব্যাপার গ্রহণ করে।
যাদের ইগো কম, নিজের ওপর আত্মবিশ্বাস সীমিত।

প্রক্রিয়াটির সুবিধা:
'কি দরকার তোমার আসার, সময় পাইলে আসলে আসবা নাইলে থাক, আমি তোমাকে জোর করব না'- এই কথাটি বলে এখানে 'ক' এর উপর চিন্তার স্বাধীনতা তৈরি করা হয় কারণ তাকে কোনরকম ফোর্স করা হচ্ছে না। মানে 'ক' আসবে কি আসবে না, এটা তার সিদ্ধান্তের বিষয়। স্বাভাবিকভাবেই মানুষ তার ওপর চাপিয়ে দেয়া সিদ্ধান্ত পছন্দ করে না, বরং পছন্দ করে নিজের ইচ্ছানুসারে সিদ্ধান্ত নিতে। কাজেই আপনার বলা এই বিপরীত কথাটি তাকে সন্ধায় আসবার সুযোগ বেশি করে তৈরি করে দেয়।

প্রক্রিয়াটির অসুবিধা:
এ প্রক্রিয়া সব সময় কার্যকর নয় যখন আপনি অন্যকে 'Manipulate' করছেন, বা সহজ বাংলায় কিছু মিথ্যা কথা বা কাজ দিয়ে অন্যের কাছ থেকে আপনার কোন অসৎ চাওয়া আদায় করে নিতে চাচ্ছেন। বিশেষ করে 'সিরিয়াস' বা 'হতেই হবে' এমন ঘটনাগুলোতে এটা অকার্যকর। আর যদি সে বুঝতে পারে আপনি তাকে Manipulate করবার চেষ্টা করছেন, তাহলে সে খেপেও যেতে পারে!

সতর্কতা:
তাই অন্যের উপরোক্ত চারিত্রিক বৈশিষ্ট্য বুঝে, অন্যের অজান্তে কিংবা Subconscious Mind এ এবং ক্ষেত্রবিশেষে এটা প্রয়োগ করতে হবে। আপনি যে বিপরীত কাজটা করছেন বা বিপরীত কথাটা বলছেন, সেটা এমনভাবে বিশ্বাস করাতে হবে যেন আপনি আসলেই তা চান।
যাদের আত্মবিশ্বাস কম তাদেরকে উলটা কথা বললে তারা সেটাই ভেবে বসবে এবং নিজেদের হীন মনে করবে। কাজেই তাদের ক্ষেত্রে এই পদ্ধতি অননুসরনীয়।
সর্বশেষ এডিট : ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০৯
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্পঃ মোহাম্মদপুরে কখনও বিচ্ছেদ হয় না

লিখেছেন রাজসোহান, ২০ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৪





আমার দোকানের নাম নিউ শাপলা কম্পিউটার ও ফটোস্ট্যাট। সাইনবোর্ডের শাপলা ফুলটা এঁকে দিয়েছিলো তাজমহল রোডের এক সাইনম্যান, দেখতে হয়েছিলো কচুরিপানার মতো। চৌদ্দ বছর ধরে ঝুলে আছে। রোদে রঙ উঠে... ...বাকিটুকু পড়ুন

২১শে আগস্ট গ্রেনেড হামলা তার সাথে কিছু রুঢ় সত্য যা বদলে দিয়েছিলো দেশের রাজনীতি।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৩৪





২১শে আগস্ট গ্রেনেড হামলা সম্পর্কে আমরা সবাই মোটামুটি জানি। এই হামলায় কারা জড়িত ছিল সেটাও আজকের দিনে অজানা নয় একমাত্র নিতান্ত দলকানা ছাড়া। তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের সময়... ...বাকিটুকু পড়ুন

ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৪৪



ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

ধানমন্ডি ৩২ ভাঙা হয়েছিল- কে দেখেনি, কে জানে না, এটা অস্বীকার করার উপায় নেই।,... ...বাকিটুকু পড়ুন

মন থেকে যারা আওয়ামী লীগকে ভালোবাসেন এখন তাদেরকে আওয়ামী লীগের প্রয়োজন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২১ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৪০



ক্ষমতায় গেলে কোন দল যাদেরকে মনে রাখে না ক্ষমতায় গেলে তাদেরকেই তারা সবচেয়ে বেশী মিস করে। সেই নিখাঁদ দল প্রেমিকদেরকে এখন আওয়ামী লীগ খুঁজছে। তারা লগি বৈঠা নিয়ে... ...বাকিটুকু পড়ুন

৫ই আগস্ট ছিলো আরো একটি ১৫/২১শে আগষ্টের অপচেষ্টা।

লিখেছেন ক্লোন রাফা, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫২



২১শে আগস্ট পালন করা অর্থে , আমার কাছে মনে হচ্ছে আবারো জঘন্য কোনো ঘটনার পুনরাবৃত্তি হবে। কারন আমরা ঐ নারকীয় হত্যাকাণ্ডের কোনো বিচার সম্পন্ন করতে পারিনি। আমরা যারা... ...বাকিটুকু পড়ুন

×