মাইক্রোসফটের পরবর্তী অপারেটিং সিস্টেম উইন্ডোজ-৮ আগামী ২০১২ সালে বাজারে ছাড়া হবে। ডাচ একটি ব্লগপোস্টে মাইক্রোসফটের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়। তবে ব্লগপোস্টটিতে উইন্ডোজ-৮-এর ব্যাপারে বিস্তারিত কিছু জানানো হয়নি।
মাইক্রোসফটের সর্বশেষ অপারেটিং সিস্টেম উইন্ডোজ-৭-এর প্রথম বর্ষপূর্তি উপলক্ষে সেই ডাচ ব্লগপোস্টে মাইক্রোসফটের পক্ষ থেকে বলা হয়, পরবর্তী অপারেটিং সিস্টেম উইন্ডোজ-৮ বাজারে ছাড়ার লক্ষ্যে কার্যক্রম অব্যাহত রয়েছে। তবে আগামী ২০১২ সালের আগে এটি বাজারে আসার সম্ভাবনা কম।
গত জুন মাসে মাইক্রোসফটের একটি ফাঁস হওয়া প্রতিবেদন থেকে জানা যায়, উইন্ডোজ-৮ এ অ্যাপল ও অন্যান্য ব্র্যান্ডের স্মার্টফোনের অনেক কিছুই সংযোজন করা হচ্ছে।
এই প্রতিবেদন থেকে আরও জানা যায়, উইন্ডোজ-৮ এ মাইক্রোসফট সিস্টেমটি চালুর সময় (স্টার্টআপ টাইম) অনেক কমিয়ে নিয়ে আসার ব্যাপারে প্রয়োজনীয় কারিগরি সুবিধা সংযোজন করছে। এই সিস্টেমে কম বিদ্যুত্ ও ব্যাটারি খরচের সুবিধাদিও থাকবে বলে জানা গেছে। ---টাইমস নিউজ নেটওয়ার্ক।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


