শূন্যতা কামড়ে ধরে সব কটি আংগুল !
২১ শে এপ্রিল, ২০২১ রাত ২:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছবি নেট
আমাদের অনেক স্বপ্ন ছিল
স্বপ্ন গুলি ক্রমশ তলিয়ে যাচ্ছে
আমাদের অনেক না বলা কথা ছিল
কথা গুলি,
ফালানির মতন ঝুলে আছে
ঠোঁটে ঠোঁটে।
আমাদের চোখ,
অন্যায় দেখতে দেখতে সয়ে গেছে
আমাদের কর্নে
আজ অন্য কিছু
খুব যতনে প্রবেশ করে
ইচ্ছের বিরুদ্ধে।
আমাদের একটা নদী ছিল
ছলাৎ ছলাৎ শব্দে নাও চলত
এখন,
হাঁটু জল
নরম কাঁদায় লেপ্টে যায় পদ যুগল।
আমাদের ভাষায় প্রতিবাদ ছিল
ছিল রক্তে বারুদে মিশানো মিছিল
ছিল সাহসী যুবক, যুবতী
কিষাণ, কিষাণী
এখন,
পোতানো বোম
ফুস শব্দে চুপচাপ ঘুমিয়ে
বেলা করে পাড়
মরচে পড়ে অব্যবহৃত হয়
চাষের একমাত্র লাঙল।
আমাদের বাদশাহ,
উজির, সেনাপতি, সৈন্য
হেরেম সব আছে
তবুও
নিহত হয়
স্বপ্নের পাখি।
ফুরায় এসব রাত দিন
আমাদের শূন্যতা
কামড়ে ধরে
সব কটি আংগুল !
২০ এপ্রিল ২০২১।
সর্বশেষ এডিট : ২১ শে এপ্রিল, ২০২১ রাত ২:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
করুণাধারা, ০৯ ই জুলাই, ২০২৬ বিকাল ৩:৫৩

সংখ্যাওয়ালা কোনো লেখা দেখলে হিসাব ঠিক আছে কিনা তা যাচাই করা আমার অভ্যাস। ইদানিং বিভিন্ন রকম সংখ্যাওয়ালা কিছু বিজ্ঞাপন সামনে আসছে, এগুলো ফ্ল্যাট বিক্রির বিজ্ঞাপন। এসব বিজ্ঞাপনে যেসব সংখ্যা...
...বাকিটুকু পড়ুন
গত শনিবার (৪ জুলাই) জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় উদযাপিত হয়েছে যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের কূটনৈতিক সম্পর্ক ও পারস্পরিক অংশীদারিত্ব আরো জোরদার করার প্রত্যয় ব্যক্ত...
...বাকিটুকু পড়ুন
আগে জানতাম উন্নয়নের জন্য বিনিয়োগ লাগে, চাহিদা অনুযায়ী শিল্প গড়ে ওঠে, কর্মসংস্থান তৈরি হয় - তারপর দেশের উন্নতি হয়।
কিন্তু বাংলাদেশ স্বাধীনতা ২.০-এ এসে উন্নয়নের সংজ্ঞাই পাল্টে গেছে।
এখন উন্নয়নের নতুন...
...বাকিটুকু পড়ুন

৭১-হলো আমাদের বাংলাদেশের বাঙালি জাতির প্রতিদিনের এগিয়ে চলার অনুপ্রেরণা । ৭১ আমাদের অস্তিত্ব,একাত্তর আমাদের আত্মপরিচয়ের ইতিহাস । একাত্তর যদি মলিন বা বিলীন হয়,তখন আমি আর আমি,আমরা...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সামিয়া, ১০ ই জুলাই, ২০২৬ বিকাল ৪:৩৮

আজকে একটু তাড়াতাড়ি ফিরবা? আমি রান্নাঘর থেকে মাথা বের করে আনিসকে বললাম। সে জুতোর ফিতা বাঁধতে বাঁধতেই ছোট্ট করে উত্তর দিল,
- চেষ্টা করব। আমি হেসে বললাম,
- তোমার এই চেষ্টা...
...বাকিটুকু পড়ুন