আমার শহর ধুলো মাখা কফিন !
২৭ শে এপ্রিল, ২০২১ বিকাল ৩:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছবি নেট ।
আমার শহর
খুব চেনা
গর্ব করে বলতাম,
আজ জানতে পারলাম
কতটা স্বার্থপর।
লকডাউনে রোজ
এক নিয়মে বারান্দায় দাঁড়াই
রোদ পোহাই
হাতে সিগারেট নিভে জ্বলে
আমার দৃষ্টি
এদিক সেদিক ঘুরে
যাকে দেখে গলে
সে কেউ নয়
অপর পাশের দোতলার বাসিন্দা
নাম তার পারুল।
চোখে চোখে হতো কথা
বারান্দা থেকে বারান্দা
ছাদ থেকে ছাদ
এত কাছের মনে হতো
হাত বাড়ালেই
পাওয়া যাবে
ওর গাল, ঠোঁট, কাঁদ।
শেষ যেদিন দেখি
সেই চাহনি
তিলে তিলে মারছে আমায়
ওর বাবার চাকরি গেল চলে
এত খরচা যোগাবে কিসে
ভেতরে নানান ডর।
তাই দিল ছেড়ে
রঙ মাখা
মিথ্যে বুলিতে ঠাসা
এ শহর।
প্রতিদিন বদলে যাচ্ছে
প্রতিদিন খসে যাচ্ছে
প্রতিদিন হারাচ্ছে রুপ
অগনিত মানুষের ভীড়ে
এক বিষাদগ্রস্ত শহর।
চিকন গলির শেষ মাথায়
বড় রাস্তা যেখান থেকে শুরু
সেখানে
সোবহান সাহেব এর মুদি দোকান
লোকটার হাসি অন্যরকম আজ।
পাওনাদারদের ফোন দিলে
মোবাইল পায় বন্ধ
রোদেলা দুপুরে
মাথায় পড়ে বাজ !
আমার শহর
কমে যাচ্ছে ভীড়
টিভির স্ক্রিনে
খবর,
করোনায় ধরছে না
খুব সহজে চিড়।
আমার শহর
বড্ড অচেনা
লাগছে শ্রীহীন
ডাট ভাংগা চশমা
ঝাপসা নজর
পেড়েক ঠোকা যীশু
ধুলো মাখা কফিন !
২৭ এপ্রিল ২১।
সর্বশেষ এডিট : ২৭ শে এপ্রিল, ২০২১ বিকাল ৩:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
নজির
সাইফুল ইসলাম সাঈফ
সুখ নাই, আনন্দ নাই, নাই শান্তি
একলা চলতে চলতে উদাসী
আত্মভোলা, মনভোলা, বেখেয়ালি
প্রতিমুহূর্ত লাগে যেন গোধূলি!
আমার ব্যক্তিত্বে, চিন্তা, চেতনায়
কেউ আটকায় না, হয় না আকৃষ্ট!
নিঃসঙ্গ বিষাদযুক্ত ঘুরতে ঘুরতে
হয়ে গেছে... ...বাকিটুকু পড়ুন

আওয়ামী লীগের ইতিহাস কোনো সহজ পথে হাঁটেনি। রক্ত, ত্যাগ আর সংগ্রামের ভেতর দিয়ে এই দলের জন্ম, আর সেই জন্মসূত্রের গৌরব আজও অক্ষুণ্ণ- ণ্কারণ ইতিহাস সাক্ষী, এই দল কখনো...
...বাকিটুকু পড়ুন
ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অপলক , ২৬ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৩৪

বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে...
...বাকিটুকু পড়ুন
বাং/লাদেশের মূর্খ জনগণ উন্নয়নের চেয়ে কথিত ফ্যাসিবাদকে বড় করে দেখেছে কিন্তু “উন্নয়নের দুর্ভিক্ষ” কি জিনিস তা দেখেনি।
দেখতে থাকুক….। আর ভাতের দুর্ভিক্ষ শুরু হলে বলে…..।
ফ্যাসিবাদ দূর করতে গিয়ে উন্নয়নই "নাই"...
...বাকিটুকু পড়ুন