
ঈদের দিন বা চান রাতে কবি নজরুল এর " রমজানের ও রোজার শেষে এলো খুশীর ঈদ " এই গানটা না শুনলে মনে হয় কি জানি মিস হয়ে গেল। একটা পানসে ভাব চলে আসে আমার মাঝে অন্যদের কথা জানি না।
তো আজ ইউটিউবে গানটি শুনতে সার্চ দিলাম। অনেকেই গাইছে দেখলাম কিন্তু অবাক হলাম আসল গানটারে এমন পর্যায়ে নিয়ে গেছে বিরক্ত ধরে গেল।পরে পুরানো আসল গানটা শুনলাম আর নানান স্মৃতি তে ভেসে বেড়ালাম।তেমনি একটা স্মৃতির কথা বলতে যাচ্ছি।
একবার কি হলো আমার ক্যাসেট প্লেয়ারটা খারাপ হয়ে গেল রোজার ভেতর। তো আব্বা কে কয়দিন বললাম ঠিক করায়ে নিয়া আস। যদি তুমি না পারো আমাকে টাকা দাও ঠিক করে নিয়ে আসি। আব্বা বলল, আমার পরিচিত মেকার আছে তুই নিলে হয়তো অরিজিনাল পার্টস রেখে দিবে। আমি আর কথা বাড়ালাম না। আব্বা ও সময় পায়না আমিও পাইনি। যাই হোক যথারীতি চান রাইত হাজির।
আমার তো মেজাজ গরম হলো। সবার বাসায় গান বাজছে আমার বাসায় কিচ্ছু হচ্ছে না। আমি এশার নামাজ পড়ে এসে আব্বা, আম্মার সাথে হইচই করে বাইরে চলে গেলাম বন্ধুদের সাথে আড্ডা মারতে।
রাত দশটার দিকে বাসায় আসছি ভাত খেতে।
এসে দেখি আব্বা বাসায় নাই। আম্মারে জিজ্ঞেস করাতে বলল, " ক্যাসেট প্লেয়ার ঠিক করাতে আব্বা বাইরে গেছে " আমি শুনে থ হয়ে গেলাম। এমন হবে ভাবি নাই। রাত সাড়ে এগারো টা বাজে আব্বা ক্যাসেট প্লেয়ার নিয়ে হাজির আর বলল, " এই নে তোর ক্যাসেট প্লেয়ার গান শোন "!
আজ আমার সেই বাবাকে প্রচন্ড মিস করছি। আব্বা ভালো থেকো। আল্লাহ আমার আব্বাকে ক্ষমা করে দাও।
" রাববির হাম হুমা কামা রাব্বি ইয়ানি ছাগীরা "
ঈদ মোবারক সবাইকে ।
সর্বশেষ এডিট : ১৪ ই মে, ২০২১ রাত ১২:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




