somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

স্প্যানকড
স্বপ্নের খোঁজে দেখি তোমায় /বাঁধি সীমাহীন ভালোবাসায়/দাও কিছু সুখের বৃষ্টি / ভিজি আমি /উড়াই দিগন্তের নীলিমায় তোমার নামে / স্বপ্নের এক বিশাল ঘুড়ি।

দুখ ( পর্ব ১ )

১৫ ই আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছবি নেট ।

গতরাতে মাছের কাটা দাঁতের মাড়িতে ঘাই দিছে। হালার পুতরে বাইর করছি ঠিকই কিন্তু মাড়ির তো রফাদফা ! ফুলে গেছে। রাতভর চিনচিন ব্যাথা এ পাশ ও পাশ। অফিসে ফোন দিব ভাবছিলাম পরে করা হয়নি। কে কিভাবে নেয় ? দুই একজন জানি নিশ্চিত বলে বসবে মাছটার লিংগ কি? মানে পুরুষ? না, নারী ?

সে যাই হোক সকালে লাল চোখে দাঁত ব্রাশ করতে যেয়ে দেখি রক্ত বের হচ্ছে। এরপর ব্রেকফাস্ট করতে যেয়ে দেখি ঐ পাশ একদম অকেজো। অন্য পাশের দাঁত ব্যবহার করতে হলো। কি এক মুশকিল !

মা হাসে আর কয় " যত মুশকিল তত আশান ! " আমার তো মেজাজ চ্যাতে সপ্তমে। মা এক গ্লাস লবন মেশানো গরম জল এনে বলল কুলি কর আর প্যারাসিটামল নে। কিছুটা ব্যাথা কম লাগবে। কি আর করা ??

অফিসে যেয়ে চুপ করে নিজের রুমে বসে রইলাম। গালের উপর দিয়ে মাড়িতে চাপ দিলাম একটু আরাম লাগলো পরে আবার সেই ব্যথা! উফফ! অসহ্য !

পিয়ন কে ডাক দিয়া কইলাম পুরা এক জগ ভরে গরম পানি আর নুন দিয়া যাও। পিয়ন সামাদ মিয়া হাসি দিয়া কইল জ্বি আইচ্ছা স্যার , আরো কিছু লাগব স্যার? আমি কইলাম যা বলছি তা কর এত কথা কও ক্যা ? এ এক আজব মানুষ ধমক গালি দিলেও হাসে আবার একটু নরম সুরে কথা কইলে কাঁদে। ওর গল্প আরেক দিন বলব।

নুন মেশানো গরম জল থ্যারাপি করলাম অনেকক্ষণ। প্রথমে মাড়িতে কামড় দিয়া ধরছে পরে সহ্য হয়ে গেলো। তখন উপলব্ধি করলাম আসলে দুখ জিনিস টা একটা সময় সহ্য হয়ে যায়।

এমন সময় সিনিয়র এক বন্ধু ফোন দিল। যার নাম অরুন। আমি অরুন দা বলি। বিবাহিত ব্যাচেলর। প্রথম স্ত্রী বিদেশি ছিল। পরে ডিভোর্স ! সেই ঘরে এক মেয়ে। এখন মায়ের সাথে প্যারিস আছে। উনার দ্বিতীয় স্ত্রী ছিল দেশী। সেও চলে গেছে এডলিন আর দাদা কে ছেড়ে। বৌদির ব্রেস্ট ক্যান্সার হয়েছিল। অনেক চেষ্টা করেছেন দাদা। কাজ হয়নি হায়াত না থাকলে হয় যা।

দাদা প্রায় তিন মাস বৌদির শোকে বাচ্চার মতো আচরণ করেছেন। উনার এক দিদি আছেন। এখন উনি এডলিন এর দেখাশোনা করেন।

উত্তরাধিকার সুত্রে ঢাকা শহরে সাড়ে পাঁচ কাঠার মতো জায়গাটা পাওয়াতে আর চার তলা বাড়িটা কমপ্লিট করতে পেরেছেন বলে টিকে আছেন। নইলে গ্রামে যা ছিল আর জমানো টাকা পয়সা সবই ক্যান্সার নিয়ে নিছে।

এগুলা ভাবতে ভাবতে মাড়ির ব্যাথার কথা কিছুটা ভুলেই গেছিলাম।
সর্বশেষ এডিট : ১৫ ই আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:৩০
৯টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জিন্নাহ পর্ব-২

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৫ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:২৯



এবার জিন্নাহর পাকিস্তানের রাষ্ট্রভাষা সম্পর্কিত বিতর্কিত বক্তব্যে আসা যাক। জিন্নাহ জন্মসূত্রে গুজরাটি ছিলেন এবং কেবল ইংরেজি ও গুজরাটি ভাষা জানতেন। তিনি উর্দু বলতে পারতেন না। সেক্যুলারিস্ট জিন্নাহ যেহেতু ব্যক্তিজীবনে... ...বাকিটুকু পড়ুন

যাকে শত্রু ভাবছেন, সে হয়তো আপনার জীবনের একজন পথপ্রদর্শক

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৫ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:৩৭

গানঃ সামু একটি ছোট নৌকা
https://suno.com/s/ckWb25lfp1xBLIzc
==============



একটা পুরনো গল্প বলি। একটি বনে কিছু বাঁদর আর বেবুন বাস করতো। সেই বনের পাশেই একটি ভুট্টার ক্ষেত ছিলো। বাঁদর আর... ...বাকিটুকু পড়ুন

বাংলা ভাষা সংস্কৃত ভাষার উপভাষা নয়

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৫ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৩৩


বাংলা ভাষা একটি স্বতন্ত্র ভাষা। বাংলা ভাষা সংস্কৃত ভাষা থেকে আসে নাই, এটা মেনে নিতে হবে। কারণ, ইতিহাসে আছে, ভারতবর্ষে আর্যদের আসার আগেও 'বঙ্গ' নামের একটি অত্যন্ত সমৃদ্ধ একটি ভূমি'র... ...বাকিটুকু পড়ুন

ইসলামের জ্ঞানদীপ : যুক্তির আরব্য-ফারসী নবযাত্রা প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য -৩য় পর্ব

লিখেছেন ডঃ এম এ আলী, ০৬ ই অক্টোবর, ২০২৬ রাত ১:১৭

জাতীয় জন্মসনদে ভুলের ভূত আর সাভারের জালিয়াতি চক্র: সাধারণ মানুষের ভোগান্তি কি কোনোদিন থামবে না?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৬ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:০০



আজ ৬ অক্টোবর, জাতীয় জন্ম ও মৃত্যুনিবন্ধন দিবস। এবারের প্রতিপাদ্য ঠিক করা হয়েছে—‘নির্ভুল নিবন্ধন, নিশ্চিত হবে সুশাসন’। অথচ বাস্তবতা যেন এই স্লোগানের একদম উল্টো! সরকারি নথিতে যখন সাধারণ... ...বাকিটুকু পড়ুন

×