somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সিয়াম সাধনা কেমনে করুম পেটের ভেতর দুনিয়ার আগুন !

২৩ শে মার্চ, ২০২৩ ভোর ৫:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছবি নেট।
বাংলাদেশ মনে হয় আল্লাহর ইবাদতের জন্য পারফেক্ট জায়গা না অথবা বলা যায় অতটা মানান সই জায়গা নয় আল্লাহর রাস্তায় থাকার জন্য?

প্রশ্নটা এখনকার সময়ে এসে করতে হচ্ছে ইহাই ৯০ ভাগ মুসলমানদের জন্য লজ্জাজনক কিন্তু করতে হচ্ছে কারণ উপায় নাই গোলাম হোসেন হয়ে গেছি সকলে। কোন এক সময় মানুষ রোজা আসছে শুনে হাসি দিত এখন রোজার নাম শুনলে দুই গেলাস পানি খায় তারপর ভাবে এই এক মাসের খোরাকের বাড়তি টাকা কেমনে ম্যানেজ করা যায়? যারা অবশ্য আল্লাহর রাস্তায় ঠিকঠাক আছে তাদের কথা বলছি।

এই ধরেন, চিনির দাম যে হাড়ে বাড়ছে তাতে বহু মানুষ শুধু পানি পান করে ইফতার করবে নিশ্চিত যদি হালাল উপার্জনে দিন যাপন করে।
আর যদি বেতন ছাড়া বাড়তি উপড়ি থাকে অথবা বাপ দাদার গড়া পাঁচ তলা দুই চারটা বাড়ি থাকে তাহলে রুহ আফজা, ট্যাংক মেশানো শরবত,আরব দেশের মাংসল খেজুর আরও কত কি থাকে। সেহেরিতেও সেই একই ব্যবস্থা। 

নিম্ন আয়ের বহু মুসলিম পরিবার আছে এরা কি খেয়ে রোজা রাখবে বা করবে সে খবর কি দেশের নেতারা ভাবেন অথবা দেশের বিত্তশালী পরিবার? না, একবারও ভাবেন না।এদের কিছু মুখস্ত বুলি আছে উহা কপচিয়ে যাবে যেমন ধরেন, " বেগুনি খাইয়েন না কুমড়া খান ! " যিনি বলেন, তিনি কি তাঁর ইফতার ম্যানু প্রকাশ করেন? অথবা সেহরির ম্যানু? একটা সেলফি পর্যন্ত তুলে ও প্রকাশ করেন না। করেন কি?

অথচ উনারা নাকি দেশের মানুষের জন্য কেঁদে বুক ভাসিয়ে শেষে ঠান্ডা জ্বর বাঁধিয়ে মাউন্ট এলিজাবেথে যেয়ে চিকিৎসা করান। সাবাস ! আপনি যখন চোখের সামনে দেখবেন বসের ছেলে-মেয়ে সিংগাপুর, দুবাই যেয়ে ঈদের শপিং করছে ইন্সটা ফেসবুক কাঁপিয়ে দিচ্ছে। আর আপনি মুমিন হয়ে থাকলে এমন মাইনকার চিপায় পড়ছেন যে খালি জায়নামাজ বিছিয়ে কাঁদবেন। ওদিকে বউ এর ঠেলা ছেলে মেয়ের ঠেলা খেতে খেতে শেষমেশ ঈমান হারা হয়ে মস্ত বড় ঘুষখোর ! নইলে পটল তুলে আল্লাহর মেহমান যদি থাকে ঈমাণ নইলে খাবেন বাদাম !
সর্বশেষ এডিট : ২৩ শে মার্চ, ২০২৩ ভোর ৫:০১
৮টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ভঙ্গুর ভবিষ্যৎ এর ভয় কি আমাদের শিক্ষার্থীদের জীবন কেড়ে নিচ্ছে?

লিখেছেন শরৎ চৌধুরী, ০৫ ই এপ্রিল, ২০২৬ সকাল ১১:১২


আমরা প্রায়ই একটা কথা শুনি—
“ডিপ্রেশন ছিল”, “প্রেশার নিতে পারেনি”, “পারিবারিক সমস্যা ছিল”…


তারপর গল্পটা শেষ।

কিন্তু সত্যি কি এতটাই সহজ?

বাংলাদেশে ২০২৫ সালে অন্তত ৪০৩ জন শিক্ষার্থী আত্মহত্যা করেছে। এর মধ্যে ৭৭... ...বাকিটুকু পড়ুন

মায়েরা ,আপনার শিশুকে টিকা দিন

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৫ ই এপ্রিল, ২০২৬ দুপুর ১:১১


টিকা দান কর্মসূচী আবার শুরু হয়েছে,
মায়েরা আপনার শিশুকে কেন্দ্রে নিয়ে টিকা দিন
এবং সকল টিকা প্রদানের তথ্য সংরক্ষন করুন, যা আপনার সন্তানের
ভবিষ্যৎ জীবন যাপনে কাজে লাগবে ।



(... ...বাকিটুকু পড়ুন

সুরের বাঁধনে গড়া মানুষের মন

লিখেছেন খায়রুল আহসান, ০৫ ই এপ্রিল, ২০২৬ বিকাল ৪:২৮

সঙ্গীতের কোন ধারাতেই আমার কোন প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ নেই। অনেক ছোটবেলায় আম্মা আমাদেরকে কিছু কিছু কবিতা সুর করে মুখস্থ শোনাতেন। আমরা সেগুলো শুনতে শুনতে ঘুমিয়ে যেতাম। এখনও সেসব সুর করে গাওয়া... ...বাকিটুকু পড়ুন

আইন প্রয়োগ নাকি অপব্যবহার? রাজনৈতিক দল নিষিদ্ধকরণ ঘিরে বিতর্ক

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৫ ই এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৭:৪২

আইন প্রয়োগ নাকি অপব্যবহার? রাজনৈতিক দল নিষিদ্ধকরণ ঘিরে বিতর্ক

ইমেজ আপলোড ব্লক করে রেখেছে বিধায় এই ব্যবস্থায়

বাংলাদেশের রাজনীতিতে আবারও একটি জটিল প্রশ্ন সামনে এসেছ- আইন কি তার স্বাভাবিক গতিতে চলছে, নাকি... ...বাকিটুকু পড়ুন

নারীর ক্ষমতায়নের নামে বাঙালিকে স্রেফ টুপি পরানো হয়েছে

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই এপ্রিল, ২০২৬ রাত ১:৪৩


বাংলাদেশে চেয়ার একটি আধ্যাত্মিক বস্তু। শুধু বসার জন্য নয়, এটি পরিচয়ের প্রমাণ, অস্তিত্বের স্বীকৃতি, এবং কোনো কোনো ক্ষেত্রে জীবনের চূড়ান্ত অর্জন। গাড়ি থাকুক না থাকুক, বেতন আসুক না আসুক,... ...বাকিটুকু পড়ুন

×