somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আঁধার শহরে কবিতা দুয়ারে - দুয়ারে ( আবৃত্তি )

২১ শে ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ৭:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছবি নেট ।

কত নামেই না তোমায় ডাকি
কত ভাবেই না তোমায় ভাবি
কত অজুহাতে তোমায় বুকে টানি
তুমি,
একটিবার এসো কাছে
যেন হৃদয়ে হৃদয় মেশে
যেন ঠোঁটে ঠোঁট মেশে।

যে পোয়াতি কুকুরটি ভারী পেটে
ওর প্রেমিক কে খুঁজতো
আমি ওর চোখে রাগ দেখিনি
যে যাবার সে তো যাবে
এর বেশি কিছু ভাবিনি।

কতবার তোমায় ভেবে ভেবে
বাড়ি ফেরবার পথ ভুলে গেছি
তুমি হয়তো উপচে পড়া জলরাশি
গোটা এক উত্তাল সমুদ্দুর
তাই তো
তাই তো
ঝাঁপিয়ে পড়তে ইচ্ছে করে নিরন্তর।

কতবার এমন হয়েছে
ভাত চিবোতে চিবোতে
তোমায় ভেবে গেছি
যেন পাশের ঘরে আছ
গুনগুন গান করছ
কাঠের আলমারি খুললে
সে শব্দ কানে এলো
গলার স্বর উঁচু করে বললে,
এ্যাই ! এ্যাই !
কোথায় রেখেছ কানের টপ
পাচ্ছি না খুঁজে
একটু এ ঘরে আসবে
আমি তড়িৎগতিতে ছুটে যাই
দেখি,
তুমি নাই
কোন শব্দ নাই
কয়েকটা কবিতার বই বিছানা দখল করে
মরার মতো পড়ে আছে
এ সত্য মেনে 
ফিরে আসি এঁটো হাতে
এমন ভেবে গিলে ফেলেছি
কত যে পাথর !
সে খবর যদি জানতে। 

বেলা শেষে এই ভাবনা চলে
তুমি এসে আমায় ওলট-পালট করে দিবে
যেমন করে
হেমন্তের শিশির জানালার কাঁচে গলে
এ আশায় চোখ বুজে
তোমার আংগুল যেন শার্টের সবকটা
বোতাম খুলে ।

আঁধার শহরে কবিতা দুয়ারে - দুয়ারে ।

সমস্ত ভাষা শহীদের প্রতি রইল লাল সালাম । কবিতা আবৃত্তির মিঠা কন্ঠস্বরটি আমার নয় । ভালো থাকবেন সকলে :)

সর্বশেষ এডিট : ২৮ শে মে, ২০২৪ বিকাল ৩:১৫
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ভারত ছাড়া আমাদের চলেই না ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই আগস্ট, ২০২৬ রাত ৩:৩৫


ছবিতে যাকে দেখছেন তিনি জ্বালানি মন্ত্রী ইকবাল হোসেন টুকু। জুলাইয়ের বিশ তারিখের পর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না, কোথায় ছিলেন কী করছিলেন কেউ জানত না। আজ হঠাৎ... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৩

লিখেছেন ডঃ এম এ আলী, ০৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৯


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

সরকারী প্রতিষ্ঠান বিটিভির মহাপরিচালক পদে নিয়োগ পেয়েছে বেসরকারী ব্যক্তি কাজি জেসিন!

লিখেছেন ঢাবিয়ান, ০৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:৫২




আশির দশককে বলা হয় বিটিভির নাটকের স্বর্ণযুগ । সেই সময়ে বিটিভিতে মহাপরিচালক হিসাবে বিভিন্ন সময়ে ছিলেন মুস্তাফিজুর রহমান,এম এ সাঈদ , জামিল চৌধুরি প্রমুখ।... ...বাকিটুকু পড়ুন

কায়কোবাদ’- মহাকবিকে জানার এক নির্ভরযোগ্য গবেষণাগ্রন্থ

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৭ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:০০

‘কায়কোবাদ’- মহাকবিকে জানার এক নির্ভরযোগ্য গবেষণাগ্রন্থ

বাংলা সাহিত্যের প্রবাদপ্রতিম কবি, মহাকবি কায়কোবাদ-এর ৭৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণানুষ্ঠানে মোড়ক উন্মোচন হয়েছে এ. এস. আশরাফউদ্দিন আহমেদ সম্পাদিত গবেষণাধর্মী গ্রন্থ ‘কায়কোবাদ’-এর। সম্পাদক মহোদয়... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×