আহ: ! তোমার প্রেম
০৭ ই এপ্রিল, ২০২৪ বিকাল ৩:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছবি নেট ।
তোমাকে ছুঁয়ে যাবার লক্ষ্যে
তড়িৎ গতিতে ছুটে চলে হৃদয়
শরীর অপেক্ষায় হচ্ছে ক্ষয়
এ অতি স্বাভাবিক নিয়ম
যা মেনে নিতে হয়।
আশ্চর্য কি জানো ,
আমরা কেউ পবিত্র নই
নই এমনকি হিসেবের বাইরে
যেদিন কবর হবে আমার
কবিতা হয়ে উঠবে বেদুঈন মেঘ
অথবা
মনে হবে
দিন খেয়ে ফেলা আঁধার
কি হবে তখন তোমার?
ফেরত চাইবো না কিছু
অতিথির বেশে আসা যাওয়া করে
প্রেম এবং চুমু
এ বেলার হাসি
ও বেলায় পেরেকঠোকা যীশু।
এখনো ধরাছোঁয়ার বাইরে কতো রঙ
সব কথা বলা হয়ে উঠে না
কিছু বেরিয়ে আসে নি:শ্বাসে
কিছু বুক গহীনে আটকে আছে
নিজের সনে লড়াই চলে নিজের।
না,
না,
যে আবেদন আছে তোমার দেয়া বিরহের
ওর সাথে তুলনা হয় কিসের?
অমৃত !
অমৃত!
একদম পাগলামো নয়
স্তবক গুলি একজন কবি ও তার উষ্ণ হৃদয়ের।
আহ: !
তোমার প্রেম ,
সে তো বসন্তের ফুল
আগুন পানি
খুব বেশী সত্যি
মনে করিয়ে দেয়
শুকনো ঝলমলে
এবং বেশ ঝাঁঝালো রোদের।
সর্বশেষ এডিট : ২৮ শে মে, ২০২৪ বিকাল ৩:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তারপর থেকে এইবাড়ির সদস্য হয়ে গেলাম। মামী অর্থাৎ ইসহাক সাহেবের স্ত্রীর দেখাশুনা করতাম। মামী , খুবি ভালো মানুষ। এই পৃথিবীতে সব ভালো মানুষের একটা করে বড় অসুখ থাকে । যেমন...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শেরজা তপন, ০৬ ই আগস্ট, ২০২৬ দুপুর ১:৩১

প্রারম্ভিক জিজ্ঞাসা"মানুষের শারীরিক বিবর্তন এবং তার দৈনন্দিন আচরণের দিকে তাকালে এক অদ্ভুত ধাঁধা চোখে পড়ে। মানুষ যখন থেকে এক স্থান থেকে অন্য স্থানে মাইগ্রেশন বা পরিযান শুরু করল, তখন...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের ইতিহাসে মজিবরের শেষ শাসন কাল ও হাসিনার শেষ শাসন কাল দুটি ভিন্ন সময়ে হলেও গুরুত্বপূর্ণ কাঠামোগত মিল বহন করে। নির্বাচনী বৈধতার নিরিখে ১৯৭৩ সালের নির্বাচনের সংগে ২০১৪, ২০১৮...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজসোহান, ০৬ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১১

তেরো বছর বয়সে রবীন্দ্রনাথের মা মারা যান। জীবনস্মৃতিতে তিনি সেই রাতের কথা লিখেছেন। "যে রাত্রীতে তাঁহার মৃত্যু হয় আমরা তখন ঘুমাইতে ছিলাম। তখন কত রাত্রি জানি না, একজন পুরাতন...
...বাকিটুকু পড়ুন
এই লোকটির নাম আল আমিন। সে বিশেষ একটি দলের হয়ে জুলাই মঞ্চে জ্বালাময়ী বক্তব্য দেয় মাঝেমধ্যে। এর সম্পর্কে গুরুতর একটি অভিযোগ উঠেছে, সে নাকি ৫ আগস্ট দিবাগত রাতে ময়মনসিংহের দাপুনিয়া...
...বাকিটুকু পড়ুন