somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

স্প্যানকড
স্বপ্নের খোঁজে দেখি তোমায় /বাঁধি সীমাহীন ভালোবাসায়/দাও কিছু সুখের বৃষ্টি / ভিজি আমি /উড়াই দিগন্তের নীলিমায় তোমার নামে / স্বপ্নের এক বিশাল ঘুড়ি।

প্রিয় ব্লগার মিররের সাথে সাক্ষাৎ

০১ লা জানুয়ারি, ২০২৫ দুপুর ১২:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সবাইকে নতুন বছরের শুভেচ্ছা।

যান্ত্রিক জীবন যখন হাঁপিয়ে উঠে একঘেয়েমির চুড়ান্ত পর্যায়ে, তখন আমরা জীবন থেকে পালাতে চাই।
ইচ্ছে করে সব ছেড়ে দূরে কোথাও ঘুরে আসি।

মোটামুটি বেশ কিছু দেশ ঘুরেছি কিন্তু অস্ট্রেলিয়া যাওয়া হয়নি। এবারের ডেস্টিনেশন সিডনি, অস্ট্রেলিয়া। অনেকদিনের ইচ্ছা প্রিয় ব্লগার মিররের সাথে দেখা করার কিন্তু তার আগে ভাবনায় ছিলো সে কি দেখা করবে! যতদূর জানি, সে অনলাইনে পরিচিত কারো সাথে দেখা করে না।

তার আগে আরেকটু বলতে হয়, গতবছর শেষের দিকে ব্লগে একটা ভুল বোঝাবুঝি হয়। সেই ঘটনার পর মিরর সত্যটা জানার জন্য আমার সাথে ইমেইলে কন্টাক্ট করে। সেই সুত্র ধরেই তার সাথে যোগাযোগ করে জানাই যে সিডনি যাচ্ছি, যদি সম্ভব হয় দেখা করবো। আমাকে অবাক করে দিয়ে মিরর দেখা করবে বলে সম্মতি জানায়। কি সৌভাগ্য আমার!!

সিডনি যাওয়ার পর মিররের সাথে শুধু দেখাই হয়নি, আমাকে অনেক সুন্দর সুন্দর জায়গায় বেড়াতে নিয়ে গেছে, নিজে হাতে রান্নাও করেছে। অনেক মজাদার রান্না, বিশেষ করে পায়েস আমার মায়ের হাতের রান্নার চেয়েও মজা। ব্লগের মিরর সম্পর্কে যে ধারণা ছিলো,বাস্তবে তারচেয়ে অনেক ভিন্ন। মিরর খুব শান্ত প্রকৃতির এবং একইসাথে চঞ্চল ও বন্ধুসুলভ। খুব গোছানো, মার্জিত একজন মানবিক ভালো মনের মানুষ। প্রকৃতি প্রেমী এবং অনেক কেয়ার করে। আর দেখতে কেমন যদি বলি, আমার কল্পনার চেয়েও বেশি সুন্দর। আকর্ষণীয় একজন ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ।

মিরোর খুব ভালো ড্রাইভ করে এটা সত্যি, তবে আমি যতক্ষণ ছিলাম মনে মনে আল্লাহকে স্মরণ করছি, যত দোয়া দরূদ জানি সব পড়ছি। যদি কেউ আপনারা কখনও তার পাশে গাড়িতে বসেন, আগে জানের সাদকা দিয়ে আইসেন :)

দেখে আসলাম, অনেক কালারফুল একটা জীবন যাপন করে। ব্যতিক্রম লাইফ, অনেক চ্যালেঞ্জিং। ভাল লাগলো প্রিয় ব্লগারের সাথে সময় কাটিয়ে। অনেক কৃতজ্ঞতা আমাকে এভাবে সময় দেয়ার জন্য।

শেষ করার আগে যে কথা বলা দরকার, ব্লগার নির্বর প্রতি কৃতজ্ঞতা। সেই ঘটনার সত্যতা জানার কারণে মিরর আমার সাথে কন্টাক্ট না করলে, আমার কখনই মিররের সাথে দেখা হতো না। এতো ভালো একজন ব্লগবন্ধু পেতাম না।

ছবিতো তুলেছি অনেক কিছু শেয়ার করলাম। পরে আরও কিছু শেয়ার করবো। এখন ব্যস্ত আছি।

আবারও সবার জন্য নতুন বছরের শুভেচ্ছা । ভালো থাকবেন সবাই ।























মিরর আমাকে যে জায়গাগুলাতে বেড়াতে নিয়ে গেছে, তার কিছু ক্লিপ আছে নীচের ভিডিও লিংকে।




সর্বশেষ এডিট : ০১ লা মার্চ, ২০২৫ সন্ধ্যা ৬:৩৯
৫১টি মন্তব্য ৩৫টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সমাজের অসহায়-দরিদ্র মানুষদের জন্য আপনি কি করতে চান?

লিখেছেন রাজীব নুর, ১০ ই মে, ২০২৬ বিকাল ৩:০৮

আমার জীবনের প্রধান লক্ষ্য মানুষের সেবা করা।
যে কোনো অসহায় মানুষের পাশে দাঁড়ানো। যখন কোনো দূর্ঘটনা ঘটে যায়, অনেক সাহসী মানুষও অসহায় হয়ে পড়ে। তখন আমি অসহায় মানুষের হাতের লাঠি হতে... ...বাকিটুকু পড়ুন

ধর্ম কর্ম

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১০ ই মে, ২০২৬ বিকাল ৩:১৩



আপনার দিনের পর দিন ধর্মীয় লেখা পোস্ট করার কারণে -
হয়তো, আপনার কম্পিউটারটি স্বর্গে যেতে পারে।
কিন্তু, আপনার নিজে স্বর্গে যেতে হলে -
আপনার নিজের ধর্ম কর্ম করতে হবে।


ঠাকুরমাহমুদ
ঢাকা, বাংলাদেশ



...বাকিটুকু পড়ুন

মিমস যুদ্ধ: রাজনীতিতে হাসি-ঠাট্টার কৌশল”

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১০ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:৩৯

সাম্প্রতিক সময়ের সোশ্যাল মিডিয়া ট্রেন্ডগুলো বেশ মজার। ট্রল আর মিমসের দুনিয়ায় প্রতিদিন নতুন নতুন বিষয় যুক্ত হচ্ছে যা আমাদের বিনোদনের খোরাক জোগায়। ওপরের তালিকার সাথে আরও কিছু চলমান মিমস... ...বাকিটুকু পড়ুন

রাজায় রাজায় যুদ্ধ হয়, উলুখাগড়ার প্রাণ যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই মে, ২০২৬ রাত ১:৫১


মাইলস্টোন স্কুলের কথা কি এখনও মনে আছে? একটা ট্রেনিং জেট ক্রাশ করেছিল স্কুলের ওপর। ছোট ছোট বাচ্চারা ক্লাস করছিল, হঠাৎ আকাশ থেকে নেমে এল মৃত্যু। ঠিক যেমনটা আমরা সিনেমাতে... ...বাকিটুকু পড়ুন

হাওড়া স্টেশনের স্মৃতি

লিখেছেন রোকসানা লেইস, ১১ ই মে, ২০২৬ রাত ২:৫৮



মায়ের সাথে স্মৃতির শেষ নেই। আজ মা দিবস উপলক্ষে, মাকে নিয়ে ঘুরতে গিয়েছিলাম সেই স্মৃতি নিয়ে কিছু কথা লিখছি।

হাওড়া স্টেশন। মা, সাহস, নিপু, আমি। প্রচণ্ড ভীড়ের ভিতর আমরা হাঁটছি।... ...বাকিটুকু পড়ুন

×