somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাঙালির অভিশাপ

০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



বিষয়টা অনেকেই ভুল করে আসলে। ঠিক যেমন একজন বৃটিশ বা ফরাসী বা রাশিয়ান কিংবা ইটালিয়ান বা জার্মান একজন ইউরোপীয়ানও বটে, আমরাও যেমন মুলত একজন এশিয়ান। ঠিক তেমনই আমরা আবার ভারতীয়ও বটে। কারণ বাংলা ভারতীয় উপমহাদেশেরই অন্তর্গত একটি দেশ। সেই হিসেবেই ঐতিহাসিক ও ভৌগলিক কারণেই সকল বাঙালিই ভারতীয়। কিন্তু সেটা কোন পৃথক জাতিসত্ত্বা নয়। কারণ ভারত কোন দেশ নয়। ভারতীয় জাতি বলে কিছু হয় না। একটি দেশে একটি জাতি ও একটি ভাষা নিয়ে গড়ে ওঠে। সেই কারণেই আমরা বাঙালি। বাংলাই আমাদের দেশ। যা আজ খণ্ডিত। আমরা জাতিগত ভাবে ভারতীয় নই। কিন্তু ভৌগলিক ও ঐতিহাসিক ভাবেই ভারতীয় উপমহাদেশের অন্তর্গত একটি দেশ। কিন্তু তাই বলে আমরা আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য ও উত্তরাধিকার বিসর্জন দিয়ে নিজেদের বাঙালি না ভেবে ভারতীয় ভাবি, এটাই এই পারের মানুষের সবচেয়ে বড়ো অভিশাপ। এই অভিশাপ থেকে মুক্ত না হলে খণ্ডিত বাংলা অখণ্ড হবে না। একটি দেশের একটি সংস্কৃতি থাকে। তার আবার অনেক শাখা প্রশাখাও থাকে। দেশের মানুষের জাতিসত্ত্বা গড়ে ওঠে সেই ভিত্তিতে। কিন্তু বাঙালির মস্ত বড়ো দুর্ভাগ্য আমরা মনে করি আমাদের সংস্কৃতির আধার হলো আমাদের ধর্ম। তাই আমরা হিন্দু আর মুসলমান হয়েই রইলাম। বাঙালি হয়ে উঠতে পারলাম না আজও। হিন্দু মনে করে উত্তর ভারতীয় হিন্দুত্তই তার সাংস্কৃতিক উত্তরাধিকার। আর মুসলমান মনে করে বিদেশী আরবী ইসলামই তার সাংস্কৃতিক উত্তরাধিকার। এই যে এত বড়ো ফাঁকি, এই ফাঁকিতে কোন দেশ বড়ো হয়ে উঠতে পারে না কোনদিন। একটা বিদেশী ধর্মকে আমি ভালোবাসতে পারি। অনুসরণ করতেও পারি। ঠিক যেমন ইংরেজীতে কথা বলতে পারা। কিন্তু আমরা তো জানি ইংরেজি আমার মাতৃভাষা নয়। একটি বিজাতীয় ভাষা। অথচ আমরা যখন ইসলামের চর্চা করি, ভুলেও মনে করি না ইসলাম আরব দেশের ধর্ম! সেই দেশের সংস্কৃতিকে বহন করে। আমরা হাজার বছর ধরে সেই বিজাতীয় সংস্কৃতিকে বহন করছি নিজের মনে করে। এত বড়ো ফাঁকিই আমাদের উন্নতির অন্যতম প্রধান অন্তরায়। আমি আবারও বলছি। ধর্ম যার যার। কিন্তু সংস্কৃতি সবার। আমি কালকে ধর্মান্তরিত হতেই পারি। কিন্তু স্বদেশী সংস্কৃতি ত্যাগ ইচ্ছে থাকলেও করা সম্ভব নয়। আমরা হিন্দুরা তাই ভারতকে নিজের দেশ মনে করে নিজের বাঙালি সত্ত্বাকে দুইবেলা ঠকাই। আর আমরা মুসলিমরা ইসলামকে নিজ ধর্ম ও সংস্কৃতি মনে করে দুইবেলা নিজের বাঙালি সত্ত্বাকে ঠকাই। এই ভাবে ১০০% বাঙালি যেখানে নিজেকে ঠকাতেই ব্যস্ত, সেখানে বিদেশীরা আমাদের যে মানুষ বলে মানবে না, তুচ্ছ তাচ্ছিল্য করবে সেটাই তো স্বাভাবিক। আর সেটাই আমাদের জাতি হিসেবে খণ্ডিত হয়ে পিছিয়ে যাওয়ার আসল কারণ। পিছিয়ে পড়া জাতিকে কেউই সম্মান দেবে না, কোনদিনও নয়।
সর্বশেষ এডিট : ০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১৮
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুহাম্মদ আলি জিন্না

লিখেছেন রাজীব নুর, ০৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ১১:৩৫



১৮৭৬ সালে করাচিতে এক দুষ্ট বালকের জন্ম হয়।
এবং ৭৬ বছর বয়সে দীর্ঘদিন যক্ষা রোগে ভূগে- দেশ ভাগের পরের বছর মারা যান। এই দুষ্ট বালক'ই পাকিস্তানের প্রতিষ্ঠাতা। নাম তার... ...বাকিটুকু পড়ুন

"রিকন্সিলিয়েশান"....ইহা কি খায় নাকি মাথায় দেয়?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ০৮ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:০০



সত্যি সত্যিই তাদের সুযোগ ছিলো ২৫ শে মার্চ এর পর যাবতীয় অপকর্ম জনগণের কাছে স্বীকার পূর্বক,
/মুক্তিযুদ্ধে তাদের দ্বারা নৃশংসতার শিকার জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করা,
/তাদের ক্ষতিপূরণ দিয়ে এবং,
/সব... ...বাকিটুকু পড়ুন

সেরা লেখক

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৮ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৭



বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো লেখক এক কথায় - হুমায়ূন আহমেদ। হুমায়ূন আহমেদের লেখা উপন্যাস মধ্যাহ্ন বা দেয়াল - এর পাশাপাশি রাখার মতো বাংলাদেশে আর কোনো উপন্যাস আছে কিনা আমার জানা... ...বাকিটুকু পড়ুন

=ডায়াটে একদিনের খাবার=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৫১

ডায়াটের প্রথম দিকে-একদিনের খাবার। বর্তমানে আমাদের দেহে রোগসুগের অভাব নাই। ডায়াবেটিস, প্রেসার, ক্যান্সারসহ নানাবিধ রোগ বলা নাই কওয়া নাই শরীরে এসে বাসা বাঁধে।

আর এসব রোগের একমাত্র কারণ আনহেলদি... ...বাকিটুকু পড়ুন

বিদায় নানা পাটেকার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৫৭



৯০ দশকের শুরুর দিকের কথা, সারা দিনের ক্লান্তি নিয়ে যখন বাসভবনে ফিরেছি, রুটিন মাফিক গোসল খাওয়া দাওয়া করে ঘুমোবো কিন্তু টিভি অন করে দেখি একটি সিনেমা শুরু হচ্ছে -... ...বাকিটুকু পড়ুন

×