। স্বাভাবিক হতে পারছেন না বাবা মোতালেব মৃধাও।
ছেলে হত্যার বিচার না পেয়ে হতাশ মোতালেব-মোরশেদা দম্পতি।
২০০৪ সালের ২১ অগাস্ট ঢাকায় বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় মাত্র ১৮ বছর বয়সেই নিভে যায় মামুন মৃধার প্রাণপ্রদীপ।
নিমেষেই শেষ হয়ে যায় মোতালেব-মোরশেদার সুন্দর ভবিষ্যতের সব স্বপ্ন।
এসএসসিতে ভাল ফল করেছিলো তাদের একমাত্র ছেলে মামুন মৃধা। তাকে ঘিরে স্বপ্ন বুনেছিলো দারিদ্র্যপীড়িত পরিবারটি।
সেদিন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বক্তব্য শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সমাবেশে গ্রেনেড হামলা হয়। হামলায় বর্তমান রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমানসহ ২৪ জনের প্রাণহানি ঘটে। আহত হয় অনেকে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


