সকল জামাত শিবিরের প্রতি,
আপনাদের শীর্ষ কয়েকজন নেতা কারাগারে আছেন । অভিযোগ আছে তারা ৭১ এর পাকিষ্থানিদের সহযোগিতায় এদেশের নিরিহ বাংগালগের হত্যা করেছে, লুট করেছে ধর্ষণের মত গর্হিত কাজ করেছে । তাই বর্তমান সরকার তাদের বিচার করতে চাই ।
এমনকি তারা তাদের ফাসিঁ চায় এটাও স্পস্ট । আপনারা বলছেন এই বিচার সঠিক হচ্ছে না । তাও মেনে নিলাম ।
এখন আমার কথা হচ্ছে, আপনারা সাম্প্রতিক সময়ে যে কাজ গুলো করছেন, যেমন : গাড়ি ভাংচুর, পুলিশের উপর হামলা, এসব কি আপনাদের পক্ষে যাচ্ছে ? নাকি বিরুদ্দে ? তা বুঝতে হবে ।
আপনারা হয়ত মনে করেছেন, সরকার আপনাদের এস কাজের জন্য ভয়ে সভা- সামাবেশের অনুমতি দিচ্চে ? না , কখনো না ।
বুঝতে হবে , এখণ রাজনীতি আর ক্ষুদ্র সীমানার মধ্যে সীমাবদ্ধ নেই । রাজনীতি এখন আন্তর্জঅতিক বা বৈশ্বিক একটা খেলা । আর সেই খেলায়, আপনাদের খল নায়ক, জঙ্গি, সন্ত্রাসী, চরমপন্থী এবং আত্মঘাতি হিসেবে চিহ্নিত করা হচ্ছে । এবং তা প্রচার করাও হচ্ছে ।
আপনারা যখন সাধারন মানুষের জানমালের উপর হামলা করেন, গাড়ি পোড়ান, তখন আওয়ামী লীগের লোকের দাত কেলিয়ে হাঁসে । পরে মিডিয়ার সামনে বলে, দেখেন কি এদের চরিত্র, এরা যে জঙ্গি তা কি আর বলা দরকার আছে ।
এর সঙ্গে এসবের সিডি চলে যায় দূতাবাস গুলোতে , যাদের আপনারা বন্ধু মনে করেন ।
এ ক্ষেত্রে সরকার তথা আওয়ামী লীগ সফল নাকি আপনারা ???????????????
উত্তর মিলিয়ে নেবেন:------------------------------------------
সে ক্ষেত্রে তাহলে আপনারা কিভাবে আন্দোলন করবেন, তা আপনাদের ভাবতে হবে । কারণ আমি নয়, রাজনীতির দায়টা আপনাদের ।
অতএব, এসব বিষয় একটু ভাববেন ।
ইতি....................
শান্তিকামী বাংলাদেশী বাঙ্গালী

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


