খুলনা বিশ্ববিদ্যালয়ে ২০০৩ সালে সমাজবিজ্ঞান ডিসিপ্লিনের যাত্রা শুরু হয় আমাদের ০৩ ব্যাচের হাত ধরে...ক্লাস শুরু হওয়ার পর থেকে একটা বিষয় দেখে আমার খুব মজা লাগত। আর সেটা হলো একটি ক্লাস শেষ হওয়ার পর স্যার-ম্যাডামরা যখন ক্লাস থেকে বের হতেন তখন আমাদের ব্যাচের কয়েক বন্ধু-বান্ধবী স্যার-ম্যাডামদের পেছন পেছন হেঁটে যেত নতুন কিছু জানার জন্য...পরীক্ষার রেজাল্ট ভালো করার পরামর্শ নেওয়ার জন্য...সবাই রেজাল্ট নিয়ে অস্থির...যেভাবে হোক ভালো জিপিএ নিতে হবে...পজিশন দখল করতে হবে...তবে এর মধ্যে কয়েকজন ছিল ব্যতিক্রম..তার মধ্যে নূর ইমরান মিঠু ছিল অন্যতম..ওর লক্ষ্য ছিল বিশ্ববিদ্যালয় জীবনকে উপভোগ করা...জীবনের জয়রথ ছুটিয়ে চলা...পেছনে পড়ে থাকত রেজাল্ট, জিপিএ, পজিশনের ইদুর দৌড়...এর মধ্যে মিঠুর একটি ভালো গুণ ছিল ও প্রচুর পাঠ্যসূচীর বাইরের বই পড়ত..আর স্বপ্ন দেখত মিডিয়া লাইনে কাজ করার...মিঠুর স্বপ্ন বৃথা যায়নি..আমাদের ব্যাচের সবচেয়ে কম জিপিএ ধারীর একজন নূর ইমরান মিঠু...অনেকেই ওর রেজাল্ট নিয়ে হাসাহাসি করত কিন্তু মিঠুর কাছে ঐ গৎবাধা জিপিএ নিয়ে কোনো মাথা ব্যাথা ছিল না...ও ওর স্বপ্নকে তাড়া করে ফিরেছে..আজ মিঠুর জন্য গর্ব অনুভব হচ্ছে...মোস্তফা সারোয়ার ফারুকীর সিনেমা ‘পিঁপড়ে বিদ্যার’ নায়ক এখন মিঠু...মিঠু প্রমান করে দিল এই গৎ বাঁধা পড়াশুনা...জিপিএর পেছনে না ছুটেও জীবনে প্রতিষ্ঠিত হওয়া যায়...জীবনের জয়গান সহজেই গাওয়া যায়...আর লক্ষ্যে অবিচল থাকলে নিজের স্বপ্নকে বাস্তবে রুপ দেয়া যায়...মিঠুকে আবারও অভিনন্দন.........মিঠু তুমি এগিয়ে যাও অসীমের দিকে........
অভিনন্দন নূর ইমরান মিঠু (পিঁপেড়ে বিদ্যার নায়ক)
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
১টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
দেশভাগের পর-

সময় তখন ১৯৫০ সাল।
ওমর আলীর জ্বর এসেছে। জ্বর নিয়েই তিনি পত্রিকা পড়ছেন। দীর্ঘদিনের অভ্যাস। টারজান গিয়েছে বাজার করতে। এর আগেও টারজান বেশ কয়েকবার বাজার করেছে। বাজার করতে... ...বাকিটুকু পড়ুন
হায়ার সেলফ্

শীতের সময়ে রাত ১০ টা অনেক রাত। আর তা যদি হয় শহর থেকে দূরে শহরতলীতে,আবাসিক এলাকার আশপাশে,তাহলে তো কথাই নেই। রাত আটটা বাজতে না বাজতেই পাড়ার সকলে সেখানে... ...বাকিটুকু পড়ুন
এফএম রেডিও

রাষ্ট্রীয় সফর, আম তারেক আর চার সিটের দূরত্ব!
প্রেসিডেন্ট জিয়াউর রহমান নেপালে রাষ্ট্রীয় সফরে যাবেন। সস্ত্রীক আমন্ত্রণ পেয়েছেন তিনি। তখন কিশোর তারেক রহমানেরও শখ জাগল—তিনিও নেপাল যাবেন।
বাবা বুঝিয়ে বললেন, রাষ্ট্রীয় সফরে যাওয়ার আমন্ত্রণ মানেই পরিবারের সবাইকে রাষ্ট্রীয় টাকায়... ...বাকিটুকু পড়ুন
শাহজালাল রুমি দেশ ছেড়েছেন কার ভয়ে ?

থাপ্পড়-কাণ্ডের পর দেশ ছেড়েছেন শাহজালাল রুমি। টঙ্গীতে নিজের মেয়ের সঙ্গে ঘটে যাওয়া অন্যায়ের প্রতিবাদ করাই যেন কাল হয়ে দাঁড়িয়েছে তাঁর জন্য। গণমাধ্যমের সামনে প্রকাশ্যে হত্যার হুমকি, ব্যক্তিগত বার্তায় ভয়ভীতি প্রদর্শন,... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।