বর্ষণ মুখর একটি সন্ধ্যা আর মায়াবী জ্যোৎস্না
যত্নে রেখেছি আমি,তোমাকে দেবো বলে।
তুমি এসো।
না;তোমায় বলবোনা-
ভালবাসার হারানো কথা
কিম্বা বলবোনা-কেন এই দূরে সরে থাকা।
বলবোনা-পাশাপাশি থাকো তুমি
চিরটি দিনের জন্য।
অথবা আমার শুষ্ক ঠোঁটে
একটি চুম্বন রেখা আঁকবার প্রতিশ্রুতি-
না;তাও চাইবোনা তোমার কাছে।

তুমি এসো
বসো,-আমার পাশে,-চুপটি করে
একটি বর্ষণমুখর সন্ধ্যায়
আঁধারের সাথে জলের সখ্যতা দেখবার তরে।
কিম্বা মায়া ছড়ানো জ্যোৎস্না রাতে
তুমি এসো।
আমি,-রাখবো এই হাত তোমার হাতে
আর বারন্দায় গিয়ে দেখবো অপেক্ষারত
মায়াবী পৃথিবী-
কিভাবে জ্যোৎস্না ভালবেসে জড়িয়ে আছে
প্রকৃতির সাথে।
একটি বর্ষার সন্ধ্যা আর জ্যোৎস্নার মায়াবী রাত
আমি যত্ন করে তুলে রেখেছি আমার কাছে
তোমাকে দেবো বলে,
তুমি এসো নিতে
-আমাকে কবরের নীরবতা গ্রাস করে নেবার আগে।
09032016
সর্বশেষ এডিট : ১০ ই মার্চ, ২০১৬ দুপুর ১:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




