এই নির্জনতা,এই নীরব প্রান্তর
এই নির্মল আকাশ,এই সবুজ শ্যামল
আমায় ডাকে গভীরে-সম্মোহন যেন এক।
কোন এক অতল গভীর হতে উঠে আসে ডাক-
তুমিও হারিয়ে যাবে কোন একদিন
বিরহী বাতাসে রইবে তোমার
-দীর্ঘশ্বাস;
পথের ধুলো বইবে-স্মৃতিচিহ্ন
আর তুমি মিশে যাবে
এই দেশের মায়াভরা মাটিতে।
এই নির্জনতা,এই নীরব প্রান্তর
আমার পদশব্দ-রইবে না আর!
কেউ কি কাঁদবে?-জীবিত রইবে যারা
আর পরে থাকা ভালবাসা?
সেও কি বইবে আমার স্মৃতিকথা?
জানিনা।-আমি জানিনা।
এই নির্জনতা আর এই নীরব প্রান্তর
আমাকে সম্মোহিত করে-যুগ হতে যুগান্তর।
সর্বশেষ এডিট : ২৩ শে জুন, ২০১৬ রাত ১২:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



