যান্ত্রিক দানব আর শত মানুষের ভীড়ে
আমি খুঁজে পেয়েছি আমার ভালবাসা
যাযাবর সময় শেষে তাই ফিরে আসি তোমার কাছে।
স্বদেশের উর্বর মাটিতে গড়া তোমার হৃদয়
আমি সেখানেই খুঁজে পাই
সুনীল আকাশ,সাগরের গভীরতা,আর
বন-বনানীর নিবিড়তা।
তোমার শরীর ছুঁয়ে আসা বুনো ঘ্রাণে
আমি শ্বাস নেই প্রাণ ভরে
আর প্রস্তুত হই জীবন যুদ্ধ জয়ে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।
