এসো ছুঁড়ে মারি তোমার-আমার প্রেমের অব্যার্থ তীর
ওদের দুই নয়নে
যারা বলেছিল প্রেম করা অপরাধ
ভালবাসা অপরাধ
যারা বলেছিল প্রেম হলো
শুধুমাত্র শরীর বন্দনা।
ওরা মিথ্যেবাদী
ওরা ভেবেছিল পৃথিবী হতে হারিয়ে গিয়েছে রুপালী জ্যোৎস্না
নদীর বুকে রোদের খেলা
ভাবুক বিকেল
নীল আকাশে বারিহারা মেঘের খেলা,
ওদের হৃদয় এখন নিরেট পাথর।
এসো ছুঁড়ে মারি তোমার-আমার প্রেমের অব্যার্থ তীর
ওদের হৃদয়ে
খুলে যাক ওদের ভন্ডামীর মুখোশ
ভেঙ্গে যাক ওদের কপটতার নিরেট খোলস

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

